News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে নির্বাচনী লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে জিততে মরিয়া বিএসপি
Image

কর্ণাটকে নির্বাচনী লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে জিততে মরিয়া বিএসপি

বেঙ্গালুরু, ২৪ মার্চ (হি.স.): ফুলপুর ও গোরক্ষপুরে সপাকে আসন ছেড়ে সাফল্য পাওয়া গেলেও উত্তরপ্রদেশে রাজ্যসভার ভোটে বিজেপির কাছে হারতে হয়েছে মায়াবতীকে। তাই কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ফের জাতীয় রাজনীতিতে নিজের এবং দলের প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন মায়াবতী। চলতি বছরে আর কয়েক মাসের মধ্যে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক লড়াই হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে মায়াবতীর বিএসপি। দক্ষিণের এই রাজ্যে দেব গৌড়ার জনতা দল সেকুলার (জেডিএস) সঙ্গে জোট বেঁধে লড়বে বিএসপি।
প্রসঙ্গত, কর্ণাটকের মোট জনসংখ্যার ২০ শতাংশ হচ্ছে দলিত। আর এক্ষেত্রে মায়াবতীর বিএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কারণ বিএসপি মূলত দলিতদের দল।আর তাই কর্ণাটকের মূলত দলিত অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিকে লড়াই করবে মায়াবতী বিএসপি। সূত্রের দাবি একাধিক ইস্যুতে বিজেপি উপর ক্ষেপে রয়েছে রাজ্যের দলিতেরা। আর সেটাকেই কাজে লাগাতে চাইছে বিএসপি এবং জেডিএস জোট। কর্ণাটকে নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে যেমন দেখা যাবে। ঠিক তেমনি তার পাল্টা দেখা দেখা যাবে দলিতদের বেহেনজি মায়াবতীকে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top