News Flash

  • Home
  • Uncategorized
  • ভিয়েতনামে হো চি মিং সিটির বহুতলে আগুনে নিহত ১৩, আহত ১৪
Image

ভিয়েতনামে হো চি মিং সিটির বহুতলে আগুনে নিহত ১৩, আহত ১৪

হো চি মিং সিটি, ২৩ মার্চ (হি.স.): ভিয়েতনামে এক বহুতলে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিয়েতনামের হো চি মিং সিটির কারিনা প্লাজা নামে এক বহুতলে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২ টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে ১৩ জন আবাসিকের মৃত্যু হয়েছে। আহত ১৪। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ২০ তলার এই বহুতলে প্রায় ৭০০ টি পরিবার বসবাস করে। বৃহস্পতিবার গভীর রাত স্থানীয় সময় ১টা ৩০ মিনিট নাগাদ ওই বহুতল থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের ১২ টি ইঞ্জিন। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় দমকল। আগুনের হাত থেকে আবাসিকদের বাঁচানোর জন্য উদ্ধার কাজ শুরু করে দমকলকর্মীরা। প্রায় ২০০ জন দমকলকর্মী উদ্ধার কাজে নিয়োজিত হন। উঁচু ল্যাডার দিয়ে উদ্ধার কাজ চালিয়েছে দমকলকর্মীরা। আগুনের হাত থেকে বাঁচতে বহু আবাসিকই টর্চের আলো জ্বালিয়ে উদ্ধারকারী দমকলকর্মীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে।কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে প্রাথমিক তদন্তের পরে দমকলের তরফ থেকে জানানো হয়েছে বহুতলের বেসমেন্ট যেখানে গাড়ি পার্ক করা থাকে সেখানে একটি বাইক থেকে আগুন লাগে। সেই সময় বেসমেন্টে প্রায় ১০০০ বাইক এবং ১২ টি গাড়ি পার্ক করা ছিল। এক্সিটের দরজা খোলা থাকার জন্য মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় গোটা বহুতলে। এই অগ্নিকাণ্ডে সিংহভাগ মৃত্যুই অতিরিক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে হয়েছে। আবাসিকেরা জানিয়েছেন বহুতলে অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজ করেনি। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আবাসনের নির্মাতাদের জবাবদিহি চাওয়া হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top