News Flash

  • Home
  • Uncategorized
  • চলো পাল্টাই’র পরিণতিই সন্ত্রাসে বিধবস্ত রাজ্য, জানাল ক্ষুব্ধ সিপিএম
Image

চলো পাল্টাই’র পরিণতিই সন্ত্রাসে বিধবস্ত রাজ্য, জানাল ক্ষুব্ধ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে ভিষণ ক্ষুব্ধ সিপিএম৷ তাই, দলের রাজ্য সম্পাদক বিজন ধর কটাক্ষ করে বলেন,

সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

চলো পাল্টাই’র পরিণতি কি হতে পারে এখন তা পরিলক্ষিত হচ্ছে৷ তাঁর কথায়, রাজ্যে এখন এক অস্থির পরিস্থিতি কায়েম হয়ে রয়েছে৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে সাত শতাধিক সিপিএম কর্মী সমর্থক এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন৷ তাই, বিজনবাবু এটাকে অগণতান্ত্রিক ফ্যাসিস্টসুলভ আক্রমণ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন৷

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, আজ দলের রাজ্য কমিটির বর্দ্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, মহকুমা কমিটিগুলির কাছ থেকে বিজেপি-আইপিএফটি’র আশ্রিত দুসৃকতিকারীদের দ্বারা হামলার তথ্য মিলেছে৷ বিজনবাবুর কথায়, নির্বাচনের পর থেকে রাজ্যে আইন-শৃঙ্খলা নেই৷ বিভিন্ন পার্টি অফিসগুলিতে লুটপাঠ, দখল, অগ্ণিসংযোগ এবং তালা লাগানো হচ্ছে৷ একইভাবে ট্রেড ইউনিয়নের অফিসগুলিতেও লুটপাঠ এবং দখল নেওয়া চলছে৷  সাথে যোগ করেন, মিথ্যা অভিযোগ এনে সিপিএম পার্টি অফিসে এবং ট্রেড ইউনিয়নের অফিসে পুলিশী অভিযান চালানো হচ্ছে৷ তিনি উদ্বেগের সুরে বলেন, দলের কর্মী, সমর্থকদের বাড়িঘরে লুটপাঠ এবং আগুন লাগানোর ঘটনায় তাঁরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন৷ তাঁর দাবি, সিপিএম সমর্থকদের রাবার বাগান হয় পুড়িয়ে দেওয়া হচ্ছে, নয়তোবা দখল নিয়ে নিচ্ছে৷ পুকুর কিংবা লেকে বিষ ফেলা হচ্ছে৷ গরু, বাছুর চুরি করে নিচ্ছে৷ এমনকি, কৃষি জমির ফসলও দখল নিয়ে দিচ্ছে দুসৃকতিকারীরা৷

বিজনবাবু এদিন উষ্মা প্রকাশ করে বলেন, পার্টি সমর্থকদের ব্যাপকহারে দৈহিক নির্যাতন করা হচ্ছে৷ অনেকের কাছ থেকেই লক্ষ লক্ষ টাকা জবরদস্তি আদায় করা হচ্ছে৷ তাঁর দাবি, বিজেপি-আইপিএফটি’র কর্মীরা নানা অজুহাতে ৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বলপূর্বক আদায় করছেন৷ সাথে যোগ করেন, বিভিন্ন বাগানে পাম্প অপারেটর, মিড-ডে-মিলের ওয়ার্কারদের কাজে যেতে দেওয়া হচ্ছে না৷ তাঁর কথায়, জোর জবরদস্তি তাঁদের বাড়ি পাঠানো হচ্ছে৷ শুধু তাই নয়, নগর পঞ্চায়েত সহ ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে৷

বিজনবাবুর মতে, রাজ্যে অস্থির পরিস্থিতি কায়েম হয়ে রয়েছে৷ তাঁর কথায়, প্রত্যান্ত এলাকায় বাজারে মানুষ যেতে পারছেন না৷ দোকানপাট বন্ধ হয়ে রয়েছে৷ অটো শ্রমিকরা রাস্তায় নামতে পারছেন না৷ সবদিক দিয়ে একপ্রকার অবরোধ সৃষ্টি করে রাখা হয়েছে৷ তিনি এই পরিস্থিতিকে অগণতান্ত্রিক ফ্যাসিস্টসুলভ আক্রমণ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন৷ তাঁর কটাক্ষ, চলো পাল্টাই’র পরিণতি কি হতে পারে এখন তা পরিলক্ষিত হচ্ছে৷

এদিকে, নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করা সম্ভব হয়নি বলেন জানিয়েছেন বিজন ধর৷ অবশ্য এরজন্যও তিনি নির্বাচনোত্তর সন্ত্রাসকেই দায়ি করেছেন৷ তাঁর দাবি, সিপিএমের মহকুমা এবং লোক্যাল কমিটিগুলি নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনায় বসতেই পারছে না৷ কারণ, তাঁরা সন্ত্রাসে বিধবস্ত৷ তাঁর বক্তব্য, সন্ত্রাসের সমস্ত ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না৷ কিছু মামলা হয়েছে ঠিকই৷ কিন্তু, অধিকতর ক্ষেত্রে পুলিশ শুধু অভিযোগ শুনছে, কোন মামলা নথিভুক্ত করছে না৷

বিজনবাবু এদিন আবারও বলেন, অশুভ শক্তির হাতে রাজ্যের ক্ষমতা গেলে পরিনাম কি হতে পারে তা মানুষ এখন বুঝতে পারছেন৷ তাঁর কথায়, নির্বাচনে জিতলেই অশুভ শুভ হয়ে যায় না৷ নাম না করে এদিন বিজন ধর যে বিজেপি-আইপিএফটিকেই বিঁধেছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top