News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুদের খেলাকে কেন্দ্র করে কমলাসাগরে অভিভাবকদের রক্তারক্তি কান্ড, জখম তিন
Image

শিশুদের খেলাকে কেন্দ্র করে কমলাসাগরে অভিভাবকদের রক্তারক্তি কান্ড, জখম তিন

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ মার্চ ৷৷ কমলাসাগর বিধানসভাস্থিত মিয়া পাড়া ক্রিকেট খেলা নিয়ে দুই পরিবারে ঝগড়া বাধে৷ ঘটনা সূত্রে জানা যায় সুজন মিয়া (১৭) মিয়াপাড়া সুকল মাঠে ক্রিকেট খেলতে যায়৷ সেখান থেকে ঝগড়ার সূত্রপাত৷ সুজন মিয়া ক্রিকেট খেলতে গেলে হোসেন মিয়া দলের জাটু মিয়ার সাথে ঝগড়া হয় সুজনের৷ সুজন বাড়িতে এসে ঘটনা জানালে হোসেন মিয়ার বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে উভয় পরিবারের মধ্যে ঝগড়া বাদে ও পড়ে মারামারির রূপ নেয়৷ আহত হয় উভয় পরিবারের লোকজন৷ এরমধ্যে বাবুল মিয়া, মুস্তু মিয়া, সরিব মিয়া, সাজু মিয়া গুরুতর আহত হয়৷ তাদেরকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাস্থলে ছুটে যায় মধুপুর থানার পুলিশ৷ যদিও ঘটনাটিকে রাজনৈতিক রঙ লাগানোর  চেষ্টা হয়৷ কিন্তু পরে ঘটনাটি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে৷ তবে অভিভাবকদের মধ্যে এমন ঘটনায় গোটা এলাকায় রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top