নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ মার্চ ৷৷ কমলাসাগর বিধানসভাস্থিত মিয়া পাড়া ক্রিকেট খেলা নিয়ে দুই পরিবারে ঝগড়া বাধে৷ ঘটনা সূত্রে জানা যায় সুজন মিয়া (১৭) মিয়াপাড়া সুকল মাঠে ক্রিকেট খেলতে যায়৷ সেখান থেকে ঝগড়ার সূত্রপাত৷ সুজন মিয়া ক্রিকেট খেলতে গেলে হোসেন মিয়া দলের জাটু মিয়ার সাথে ঝগড়া হয় সুজনের৷ সুজন বাড়িতে এসে ঘটনা জানালে হোসেন মিয়ার বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে উভয় পরিবারের মধ্যে ঝগড়া বাদে ও পড়ে মারামারির রূপ নেয়৷ আহত হয় উভয় পরিবারের লোকজন৷ এরমধ্যে বাবুল মিয়া, মুস্তু মিয়া, সরিব মিয়া, সাজু মিয়া গুরুতর আহত হয়৷ তাদেরকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাস্থলে ছুটে যায় মধুপুর থানার পুলিশ৷ যদিও ঘটনাটিকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা হয়৷ কিন্তু পরে ঘটনাটি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে৷ তবে অভিভাবকদের মধ্যে এমন ঘটনায় গোটা এলাকায় রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

শিশুদের খেলাকে কেন্দ্র করে কমলাসাগরে অভিভাবকদের রক্তারক্তি কান্ড, জখম তিন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















