News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়নে গতি আনতে এখনই রাজ্যকে ২৫৮৭ কোটি টাকা অনুমোদন দিচ্ছে কেন্দ্র
Image

উন্নয়নে গতি আনতে এখনই রাজ্যকে ২৫৮৭ কোটি টাকা অনুমোদন দিচ্ছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ রাজ্যের উন্নয়নে গতি আনতে এখনই ২৫৮৭ কোটি টাকা অনুমোদন দিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে ৮৮৭ কোটি টাকা বৃহস্পতিবারের মধ্যেই অনুমোদন মিলবে৷ তাতে, আগামী তিন বছরে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে ১২২০০ বেকারের কর্মসংস্থান হবে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মা এবং রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মাকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংবাদিক সম্মেলনে দিল্লী সফরের সাফল্য গাঁথা তুলে ধরেন৷ বিভিন্ন সমস্যার পাশাপাশি অর্থ সংকট পুরাতন সরকার রেখে গেলেও এর থেকে উত্তরণ সম্ভব বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ রেগা প্রকল্প, নগরোন্নয়ন, উপজাতি কল্যাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং পিপিপি মডেলে আরও কারখানা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আটকে রাখা অর্থ মঞ্জুর করে দিয়েছে বলে জানান তিনি৷ তাতে, ২৫৮৭ কোটি টাকা শীঘ্রই অনুমোদন মিলছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top