News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ তছরুপ মামলা, ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সস্ত্রীক জামিন পেলেন বীরভদ্র সিং
Image

অর্থ তছরুপ মামলা, ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সস্ত্রীক জামিন পেলেন বীরভদ্র সিং

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): অর্থ তছরুপ মামলায় বিশেষ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে জামিন পেলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এবং তাঁর স্ত্রী প্রতিভা সিং| ওই একই মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরও বেশ কয়েকজন| আদালত সূত্রের খবর, ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তাঁরা| দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৫ এপ্রিল| ওই দিনই নথিপত্র স্ক্রুটিনি করা হবে|
উল্লেখ্য, এর আগে গত মাসেই পিএমএলএ আইন অনুযায়ী হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এবং তাঁর স্ত্রী প্রতিভা সিং সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| প্রায় ৬.০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে হিমাচলের প্রাক্তন বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top