News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যানিলার দক্ষিণাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১৯
Image

ম্যানিলার দক্ষিণাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১৯

ম্যানিলা, ২১ মার্চ (হি.স.): ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন যাত্রী| মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৯ জন যাত্রীর মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২১ জন| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে ম্যানিলার দক্ষিণাঞ্চলে ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রদেশে| প্রাদেশিক পুলিশ ডিরেক্টর (সিনিয়র সুপারিনটেনডেন্ট) রোমি এস্তেপা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রদেশে| প্যাট্রিক ব্রিজের রেলিং ভেঙে ১৫ মিটার (৫০ ফুট) নীচে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি (টিওয়াইইউ ৭০৮)| ব্রিজ থেকে ৫০ ফুট নীচ পড়ে যাওয়ায় বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে|
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দলের জওয়ানরা| মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকার্য| উদ্ধারকার্য শেষে ঊর্ধ্বতন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২১ জন| আহতদের ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রাদেশিক হাসপাতাল এবং স্যান সেবাস্টিয়ান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রাদেশিক হেলথ অফিসার জানিয়েছেন, মৃত ১৯ জনের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাসটি, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্তাদের অনুমান, বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অভিশপ্ত বাসটি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top