News Flash

  • Home
  • Uncategorized
  • মসুল কাণ্ডে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখোর সলমন খুরশিদ
Image

মসুল কাণ্ডে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখোর সলমন খুরশিদ

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): ইরাকের মসুলে আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি সংগঠন আইসিসের হাতে ৩৯ ভারতীয়ের মৃত্যুর ঘটনায় গোটা দেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ভোটবাক্সে কি করে এর থেকে ফায়দা তোলা যায় তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এর মধ্যেই এই বিষয়ে মুখোর হলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। এই বিষয়ে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। বিদেশমন্ত্রী যা বলছেন তাও বোঝা যাচ্ছে। কিন্তু যেটা বুঝতে অসুবিধা হচ্ছে তা হল এতদিন ধরে সত্য উদঘাটনের অক্ষমতা।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস নেতা সলমন খুরশিদ দাবি করেছে, চরম সত্যকে লুকনোর জন্য দেশের মানুষকে ভুল পথে চালিত করা হয়েছে। পাশাপাশি সমস্ত বিরোধ দূরে সরিয়ে রেখে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত মঙ্গলবার রাজ্যসভায় বিবৃতি জারি করে সুষমা স্বরাজ জানিয়েছিলেন ইরাকের মসুলে ২০১৪ সালে ৩৯ জন ভারতীয়কে নির্মম ভাবে হত্যা করেছে আইসিস জঙ্গিরা। পরে একটি পাহাড়ের পাশে তাদের পুঁতে রাখা হয়। মৃতেরা ভারতের পঞ্জাব, বিহার, হিমাচলপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top