News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় বিশাল গর্ত ঘিরে আতঙ্ক, ধন্দে পুলিশ
Image

বিলোনিয়ায় বিশাল গর্ত ঘিরে আতঙ্ক, ধন্দে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ দক্ষিণ জেলায় জ্যান্ত মানুষকে কবর দেওয়ার উদ্দেশ্যে খোঁড়া গর্ত উদ্ধার করেছে পুলিশ৷ ভোট গ্রহণের পর এবং ফলাফল ঘোষণার আগে এই কবর খোঁড়া হয়েছিল বলে অভিযোগ৷

দক্ষিণ জেলার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের জনমানবহীন কিছু এলাকায় বেশ কয়েকটি গর্ত উদ্ধার করা হয়েছে৷ গর্তগুলি দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়৷ পুলিশ এই গর্তগুলি দেখে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এগুলি খোঁড়া হয়েছিল বলে অনুমান করছে৷

এলাকার বিধায়ক তথা প্রবীণ আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক বলেন, পুলিশের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন৷ ১৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর বিশাল আকারের এই গর্তগুলি খোঁড়া হয়েছিল৷ ৩ তারিখ ফলাফল ঘোষণার পর তৎকালীন বিরোধী দলের সদস্যদের হত্যা করে প্রয়োজনে জ্যান্ত গণকবর দেওয়ার জন্য এই গর্তগুলি করা হয়েছে৷ তিনি বলেন, সিপিআইএম ক্ষমতায় এলে এবার রাজ্যে সন্ত্রাস কী পর্যায়ের পৌঁছত তার প্রমাণ মিলছে৷ যদিও এখন ক্যাডাররা নিজেদের গুটিয়ে রাখার চেষ্টা করছে৷ কিন্তু অস্থিরতা সৃষ্টির চেষ্টা এখনও বহাল রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top