News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়েম্বাটুরে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, পেট্রোল বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি
Image

কোয়েম্বাটুরে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, পেট্রোল বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি

কোয়েম্বাটুর, ২১ মার্চ (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্যে আবারও আক্রান্ত হল ভারতীয় জনতা পার্টি| কেরলের পর এবার তামিলনাড়ু| বুধবার ভোররাতে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, পেট্রোল বোমা হামলায় বিজেপি জেলা সভাপতির সাদা রঙের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে| পুলিশ সূত্রের খবর, বুধবার ভোররাত তিনটে নাগাদ বিজেপির জেলা সভাপতি নন্দকুমারের সাদা রঙের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা| সেই সময় বাড়িতেই দাঁড় করানো ছিল গাড়িটি| আচমকা হামলা চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়|
ঊর্ধ্বতন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিজেপির জেলা সভাপতি নন্দকুমারের বাড়ি কোয়েম্বাটুর জেলার মাসাকালিপালায়াম রোডের রামালক্ষ্মী নগরে| বুধবার ভোররাত তিনটে নাগাদ বাড়িতেই দাঁড় করানো ছিল গাড়িটি| আচমকাই পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুষ্কৃতীরা| দুষ্কৃতী হামলা সম্পর্কে সচেতন হওয়া মাত্রই পুলিশে খবর দেন বিজেপির জেলা সভাপতি নন্দকুমার| পরে ঘটনাস্থলে আসেন সিটি পুলিশ কমিশনার কে পেরিয়াইয়াহ| এই হামলার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে| সিটি পুলিশ কমিশনার কে পেরিয়াইয়াহ জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে| এখনও পর্যন্ত দুষ্কৃতীদের একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে|’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জেলা সভাপতি নন্দকুমার জানিয়েছেন, ‘ভোররাত তিনটে নাগাদ বাড়ির ভিতরে দাঁড় করানো গাড়িতে হামলা চালায় দু’জন দুষ্কৃতী (সিসিটিভি ফুটেজে দু’জনকে দেখা গিয়েছে)| হামলায় গাড়ির সামনের অংশ নষ্ট হয়ে গিয়েছে| ভোররাতের হামলা সম্পর্কে আমার মা প্রথমে আমাকে অবগত করেন| ঘর থেকে বেরিয়ে দেখি আগুন জ্বলছে গাড়িতে| প্রতিবেশীদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়|’ উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে কোয়েম্বাটুরেই বিজেপি কার্য্যালয়ে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা| ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলা বিজেপি সভাপতির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top