নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৯ মার্চ ৷৷ লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের আমন্ত্রণে সোমবার মধ্যাহ্ণ ভোজনে মিলিত হন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ ‘গুড়ি পড়বা’ উপলক্ষ্যে লোকসভার অধ্যক্ষা সংসদের সকল সদস্যদের মধ্যাহ্ণ ভোজনের আমন্ত্রণ জানিয়েছিলেন৷ এদিন দিল্লি গিয়ে সংসদ ভবনে অধ্যক্ষার সাথে সৌজন্য মূলক সাক্ষাতকারে মিলিত হন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী৷ তাঁদেরকেও অধ্যক্ষা মধ্যাহ্ণ ভোজনে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানান৷ অধ্যক্ষার আমন্ত্রণে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্য- মন্ত্রী সংসদ ভবনে মধ্যাহ্ণ ভোজন সারেন৷ এদিন বিজেপি সাংসদরা ত্রিপুরায় সরকার গঠনের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে সংবর্ধনা দেন৷ সংসদ ভবনে সংবর্ধনা পেয়ে দুজনেই আবেগে আপ্লুত হন৷
লোকসভার অধ্যক্ষার মধ্যাহ্ণ ভোজে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















