News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে শান্তির জন্য ভারত ও পাকিস্তানের কাছে আর্জি মেহেবুবা মুফতির
Image

সীমান্তে শান্তির জন্য ভারত ও পাকিস্তানের কাছে আর্জি মেহেবুবা মুফতির

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): পাকিস্তানের ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘনের প্রশ্নে এবার মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।এই বিষয়ে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতার মূল্য চোকাতে হচ্ছে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের। দুই দিকেই আমাদের জনগণকে হত্যা করা হচ্ছে। সংঘর্ষ বন্ধ করার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানকে অনুরোধ করব।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গে টেনে তিনি বলেন, ২০০৩ সালে শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে বাজপেয়ীজি যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই রকম পদক্ষেপ গ্রহণ করা উচিত। বাজেপীজির মতো প্রধানমন্ত্রী মোদীও পাকিস্তানে গিয়েছিল। কিন্তু দুভার্গ্যবসত তখনই পাঠানকোটের ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। পাক গোলায় নিহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। এছাড়াও আহত হয়েছেন ওই পরিবারের আরও ২ জন সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানের গোলাবর্ষণের ফলে চৌধুরী মহম্মদ রমজান, তার স্ত্রী, তিন পুত্র নিহ্ত হয়েছেন এবং তার দুই মেয়েকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সকাল ৭টা ৪৫মিনিট নাগাদ গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। এই বিষয়ে ল্যাফটেনেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন মূলত ভারতীয় গ্রামগুলি এবং লোকালয় লক্ষ্য করে এই গোলাবর্ষণ করেছে পাকিস্তান।
উল্লেখ্য, পাকিস্তানের সংঘর্ষের বিরতি লঙ্ঘনের বিষয়ে বলতে গিয়ে রাজ্যসভা নির্মলা সীতারমণ জানিয়েছিলেন শুরু জানুয়ারি মাসেই ২০৯ বার এবং ফেব্রুয়ারির প্রথম ১২ দিনে ১৪২বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে অবিরাম গোলাবর্ষণ করেছে পাকিস্তান। গত বছর মোট ৮৬০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে সীমান্ত। পাকিস্তান গোলাবর্ষণকে প্রতিহত করার জন্য যথা্যথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top