News Flash

  • Home
  • Uncategorized
  • ভোক্তা আদালতের রায়ে ঋণ পাচ্ছেন বঞ্চিত আবেদনকারী
Image

ভোক্তা আদালতের রায়ে ঋণ পাচ্ছেন বঞ্চিত আবেদনকারী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ মার্চ৷৷ উদয়পুর ইউবিআই শাখার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ তুলে ভোক্তা আদালতের দ্বারস্থ হয় এক ব্যক্তি৷ ওই ব্যক্তির নাম গৌতম সূত্রধর৷ উদয়পুর ভোক্তা আদালতের বিচারক অমিয় কান্তি নাথ চলতি মাসের চৌদ্দ তারিখ রায় দেন যে আবেদনকারীকে ঋণ প্রদান করতে হবে৷

জানা গিয়েছে, গৌতমবাবু সহ দশজন কেন্দ্রীয় সরকারের অধিনস্থ পিএমইজিপি প্রকল্পে ঋণের জন্য আবেদন করেন৷ তাদের ঋণের ব্যাপারে উদয়পুর ডিআইসি অফিস থেকে মঞ্জুর করা হয়৷ যাবতীয় নথি পাঠিয়ে দেওয়া হয় উদয়পুর ইউবিআই শাখায়৷ দশজনই শেয়ার মানি হিসেবে চল্লিশ হাজার টাকা ব্যাঙ্কে জমা করেন৷ গৌতম সূত্রধর ছাড়া সবারই অ্যাকাউন্টে ঋণের টাকা ঢুকে যায়৷ ঋণ কেন পাননি তা জানতে গৌতমবাবু ব্যাঙ্কে যোগাযোগ করলে কোন সদুত্তর পাননি৷ শেষে তিনি ভোক্তা আদালতের দ্বারস্থ হন৷ আদালত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে গৌতমবাবুকে ঋণ দেওয়ার জন্য৷ আদালতের রায়ে গৌতমবাবু সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top