News Flash

  • Home
  • Uncategorized
  • জামাত জঙ্গী আটক বক্সনগর সীমান্তে উদ্ধার টেলিকমের বিস্তর সাজসরঞ্জাম
Image

জামাত জঙ্গী আটক বক্সনগর সীমান্তে উদ্ধার টেলিকমের বিস্তর সাজসরঞ্জাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ এবার রাজ্যের বক্সনগর সীমান্ত থেকে গ্রেপ্তার হল টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত এক আন্তর্জাতিক জঙ্গী৷ ধৃত জঙ্গী উত্তর পূর্বাঞ্চল সহ সমগ্র দেশে তার নেটওয়ার্ক বিস্তার করে রেখেছিল৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত পরামর্শের উপর ভিত্তি করে রাজ্য পুলিশ রবিবার সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷

রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা বক্সনগরের সীমান্তগ্রাম রহিমপুর থেকে ওই জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত জঙ্গীকে আব্দুল সালেম বলে পরিচয় পাওয়া গেছে৷ তার বয়স আনুমানিক ৫০৷ সে বাংলাদেশের সক্রিয় জামাত-এ-ইসলামির সদস্য৷ তবে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে৷ সে জঙ্গী সংগঠেনর হয়ে টেলিকমিউনিকেশনের কাজ করত৷ উত্তর পূর্বাঞ্চল ছাড়াও ভারতের বিভিন্ন অংশের সঙ্গে তার নেটওয়ার্ক ছিল বলে ধারণা করা হচ্ছে৷ অসমের কয়েকটি এলাকায়ও তার সম্পর্ক থাকার হদিশ পেয়েছে পুলিশ৷ ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাকা তাকে গ্রেপ্তার করে তাদের নিজস্ব সেলে রেখেছে৷ তাকে থানায় রাখা হয়নি৷ তবে গোয়েন্দা পুলিশের কোনও আধিকারীকই ধৃত আব্দুল সালামের বিষয়ে বিশেষ কিছু জানাতে চাইছেন না৷ তবে তাকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ তাকে জেরা করতে দিল্লী থেকেও কয়েকজন গোয়েন্দা আধিকারীক রাজ্যে আসছেন বলে জানা গিয়েছে৷

ধৃত আব্দুল সালামের কাছ থেকে প্রচুর পরিমাণে টেলিকমিউনিকেশনের অত্যাধুনিক সামগ্রী উদ্ধার করা হয়ছে৷ পুলিশের ধারণা, ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে জঙ্গী নেটওয়ার্ক চালাচ্ছিল৷ ভারতের বিভিন্ন এলাকায় তার যোগাযোগ রয়েছে৷ তবে সে ভারতীয় নাগরিক কিনা তার কোনও তথ্য-প্রমাণ পাওয়া যায়নি৷ কিন্তু, সে বাংলাদেশের সক্রিয় জামাত-এ-ইসলামির সদস্য৷ পুলিশ আশা করছে, জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে৷ উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক জঙ্গীরা বাংলাদেশ হয়ে ভারতে বিভিন্ন রাজ্যে আসার জন্য ত্রিপুরাকে সুরক্ষিত করিডোর হিসেবে ব্যবহার করে আসছে৷ বিভিন্ন সময়ে তার প্রমাণও পাওয়া গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top