News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনার অবসান, চতুর্থ বারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন
Image

জল্পনার অবসান, চতুর্থ বারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন

মস্কো, ১৯ মার্চ (হি.স.): সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, প্রত্যাশা মতোই চতুর্থ বারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন ভ্লাদিমির পুতিন| এই নির্বাচনে পুতিন ৭৫ শতাংশ ভোট পেয়েছেন| বিপুল ভোটে জিতে আজ মস্কোতে পুতিন তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন| তার ওপর ভরসা ও বিশ্বাস রাখার জন্য তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন| রাশিয়ায় রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ৬ বছরের জন্য হয়| এই নির্বাচনে পুতিন জেতার ফলে জোসেফ স্তালিনের পরে তিনি দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রপতি হিসাবে ২০২৪ সাল পর্যন্ত কার্যকাল সামলাবেন|
এই নির্বাচনে পিপলস ইউনিয়ন পার্টি-র সার্ভেই বাবুরিন, কমিউনিস্ট পার্টির প্রার্থী পাভেল গ্রুডিনি, ভ্লাদিমির পুতিন, সিভিন্যাল ইনিশিয়েটিভ পার্টির প্রার্থী সেনানি সোবহচাক, কমিউনিস্ট অফ রাশিয়া পার্টি-এর সভাপতি ম্যাক্সিম সোরাইকিন, বোরিস তাতোভ, ইউললোস্কি পার্টির সহ-অধিশাসক গ্রিগোরি ইভলিনস্কি ও লিবারাল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার প্রধান ভ্লাদিমির জিরনোভস্কি প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ গ্রহণ করেছিলেন| সেন্ট্রাল ইলেকশন কমিশন অফ দ্য রাশিয়ান ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, পুতিন পেয়েছেন ৭৫ শতাংশ ভোট| এছাড়াও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিষ্ট পার্টির প্রার্থী পাবেল গ্রুডিনিন ভোট পেয়েছেন ১৩.৩ শতাংশ| এর পরেই রয়েছে কেন্সিয়া সভাচক| তিনি পেয়েছেন ১.৪ শতাংশ ভোট| পরিসংখ্যান অনুযায়ী ভোট পাওয়ার নিরিখে পুতিনের ধারে কাছে কোনও প্রার্থী মাথা তুলে দাড়াতে পারেনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top