News Flash

  • Home
  • Uncategorized
  • আপাতত স্থগিত খালেদার জামিন, পরবর্তী শুনানি ৮ মে
Image

আপাতত স্থগিত খালেদার জামিন, পরবর্তী শুনানি ৮ মে

ঢাকা, ১৯ মার্চ (হি.স.): জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে আবেদনের অনুমতি দিল আপিল বিভাগ| আগামী দু’সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আবেদনের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| এই আবেদনের আগামী শুনানি হবে আগামী ৮ মে| একই সঙ্গে হাইকোর্টের দেওয়া জামিনের উপরও স্থগিতাদেশ দিয়েছে আপিল বিভাগ|
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের লিভ টু আপিল মঞ্জুর করে এই নির্দেশ দেন| আপিল বিভাগের এই রায়ে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়ার তিন আইনজীবী খন্দকার মাহৱুৱু হোসেন, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন বলেন, ‘এই ধরনের রায় আগে কখনও দেখিনি|’ জয়নুল আবেদিন বলেছেন, ‘এই রায় অনভিপ্রেত| আমরা মর্মামত|’
উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জন্য জামিন পান খালেদা জিয়া| হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে পরদিন, ১৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top