News Flash

  • Home
  • Uncategorized
  • সবাই সহমত হলে ফের ব্যালটে ভোটগ্রহণ চালু করা যেতেই পারে, জানালেন বিজেপির রাম মাধব
Image

সবাই সহমত হলে ফের ব্যালটে ভোটগ্রহণ চালু করা যেতেই পারে, জানালেন বিজেপির রাম মাধব

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : সব দল সহমত হলে ফের ব্যালটে ভোটগ্রহণ চালু করা যেতেই পারে। বিরোধী দলগুলির ইভিএম-এ কারসাজির লাগাতার অভিযোগের মধ্যে এমনটাই জানালেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
শনিবারই নির্বাচন কমিশনের কাছে ইভিএম-র পরিবর্তে ফের ব্যালট চালুর আবেদন জানায় কংগ্রেস। এরপরই এ নিয়ে মুখ খোলেন রাম মাধব।
তিনি বলেন, কংগ্রেস এখন ব্যালট ফেরানোর কথা বলছে। কিন্তু এই কংগ্রেসই ব্যালট তুলে ইভিএম চালু করেছিল। তবে সেই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে হয়েছিল। এখন যদি আবার সমস্ত রাজনৈতিক দল ব্যালট ফেরানোর পক্ষে সওয়াল করে আলোচনা করে তা বিবেচনা করা যেতে পারে।
শনিবার প্লেনারি অধিবেশনে ইভিএম-র বদলে ব্যালট ব্যবহারের প্রস্তাব গ্রহণ করেছে কংগ্রেস। দলের ৮৪ তম প্লেনারি অধিবেশনে কংগ্রেসের দাবি, ইভিএমের অপব্যবহার করা হচ্ছে, তাতে এমন কলকাঠি নাড়ানো হচ্ছে যাতে সম্ভাব্য জনমতের উল্টো ফল হয়, এহেন ধারণা, আশঙ্কা দূর করতেই ব্যালটে ভোট ফের চালু করা দরকার।কংগ্রেস সহ আরও নানা রাজনৈতিক দল বেশ কিছুদিন ধরেই ভোটের সময় ইভিএমে কারসাজি করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলে কাগজের ব্যালটে ভোটদানের প্রথা ফেরানোর দাবি করছে। যদিও কমিশন সবসময় দাবি করছে, ইভিএমে কারসাজি করা সম্ভব নয়।
কংগ্রেসের দাবি, বিশ্বের প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছ্বতার স্বার্থে ব্যালটে ফিরেছে, তাই ভারতেরও সেই পথে হাঁটা উচিত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top