লখনউ, ১৮ মার্চ (হি.স.): হিন্দুদের আরও একবার শহিদ হওয়ার ডাক দিলেন বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন রাম মন্দির প্রতিষ্ঠার জন্য আরও একবার বলিদানের সময় এসে গিয়েছে৷ বাবরি মসজিদ ধ্বংসের কথা মনে করিয়ে কাটিয়ার বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মুলায়ম সিং যাদবের নির্দেশে সেই সময় গুলি চালানো হয়৷ অনেক মানুষ মারা যায়৷ রামজন্মভূমির স্বার্থে সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়া প্রয়োজন৷ হিন্দুরা শহিদ হওয়ার প্রস্তুতি শুরু করে দিক৷ হিন্দুদের আরও একবার শহিদ হওয়ার ডাক দিলেন বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার৷ উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল৷ তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব৷ তাঁর নির্দেশে পুলিশ হিন্দু করসেবকদের উপর গুলি চালায়৷ এমনটাই অভিযোগ উঠেছিল৷

রাম মন্দির প্রতিষ্ঠার জন্য হিন্দুদের শহিদ হওয়ার ডাক দিলেন বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















