News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন তিনজন নতুন সাংসদ, অভিনন্দন জানালেন আডবাণী ও রাজনাথ
Image

লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন তিনজন নতুন সাংসদ, অভিনন্দন জানালেন আডবাণী ও রাজনাথ

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর, উভয় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রার্থী| অন্যদিকে, বিহারের আরারিয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রার্থী| উত্তর প্রদেশ ও বিহার উপনির্বাচনে গেরুয়া শিবিরে জোরালো ধাক্কা দেওয়ার পর, শুক্রবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন তিনজন সাংসদ| শুক্রবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন বিহারের আরারিয়া লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী আরজেডি-র সরফরাজ আলম, উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী সমাজবাদী পার্টি (সপা)-র প্রবীণ কুমার নিশাদ এবং উত্তর প্রদেশের ফুলপুর লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী সপা-র নগেন্দ্র প্রতাপ সিং প্যাটেল| তিনজনই হিন্দিতে শপথ নেন|
লোকসভার নতুন তিনজন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| লোকসভার নতুন তিনজন সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top