News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্রমের কাছে ক্ষমা প্রার্থনা কেজরিওয়ালের, ইস্তফা দিলেন ভগবত মান
Image

বিক্রমের কাছে ক্ষমা প্রার্থনা কেজরিওয়ালের, ইস্তফা দিলেন ভগবত মান

চণ্ডীগড়, ১৬ মার্চ (হি.স.): মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করার জন্য শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মজিথিয়ার কাছে ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| আপ সুপ্রিমো কেজরিওয়াল ক্ষমা চাওয়ায় তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মজিথিয়া| শুক্রবার বিক্রম জানিয়েছেন, ‘সত্যের জয় হল এবং কেজরিওয়াল নিজের ভুল বুঝতে পেরেছেন|’ এদিকে, শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মজিথিয়ার কাছে কেজরিওয়াল ক্ষমা চাওয়ায় আম আদমি পার্টি (পঞ্জাব)-র প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন ভগবত মান| টুইট করে ভগবত মান জানিয়েছেন, ‘পঞ্জাবে আম আদমি পার্টির প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি…তবে, ড্রাগ মাফিয়া এবং পঞ্জাবে সমস্ত ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে|’
গত বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় মাদক ব্যবহার ছিল অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু| শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মজিথিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করেছিলেন আর সুপ্রিমো অরবিন্দ কেজরিওযাল| অবশেষে বিক্রমের কাছে ক্ষমা চাইলেন কেজরিওয়াল| বিক্রমের কাছে ক্ষমা প্রার্থনা করে কেজরিওয়াল জানান, ‘সম্প্রতি আপনার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করেছিলাম আমি| আমার ওই বক্তব্য রাজনৈতিক ইস্যু হয়ে গিয়েছে| আমি জানতে পেরেছি, আমার অভিযোগের প্রমাণ মেলেনি| তাই এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়| আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি অমৃতসরের আদালতে মানহানির মামলা করেন| আমি অভিযোগ প্রত্যাহার করছি এবং ক্ষমা চাইছি|’
বিক্রম সিংয়ের কাছে কেজরিওয়ালের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল জানিয়েছেন, ‘আম আদমি পার্টির সস্তা রাজনীতি প্রকাশ্যে এল| তাঁরা মিথ্যে প্রচার করেছে| নির্বাচনী প্রচারে (পঞ্জাব) তাঁরা শুধুমাত্র মিথ্যেই প্রচার করেছে| ভাল লাগছে, কারণ তিনি মিথ্যেকে মেনে নিলেন|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top