নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ গাঁজা পাচারের সাথে যুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ৷ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রেল পুলিশ গাজা সমেত তাদের আটক করেছে৷ ধৃত তিনজনই বিহারের বাসিন্দা৷ তারা হলেন, অভিরাজ কুমার(১৯), শিব কুমার(২৪) এবং আর্য কুমার(২১)৷ তাদের কাছ থেকে ৩০ কেজি শুকনা গাজা উদ্ধার হয়েছে৷
পুলিশ জানিয়েছে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে চড়ে তারা গাঁজা নিয়ে যাচ্ছিল বিহারে৷ রাজ্যে গাজা পাচারচক্রের সাথেও তাদের যোগসাজুশ রয়েছে বলে দাবি রেল পুলিশের৷ রেল পুলিশের বক্তব্য, রাজ্যের বিভিন্ন স্থান থেকে তারা গাঁজা সংগ্রহ করেছে বিহার নিয়ে যাওয়ার জন্য৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আগরতলা রেলওয়ে স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাসি চালিয়ে তিন যুবককে আটক করেছে রেল পুলিশ৷
গাঁজা পাচারে যুক্ত তিন যুবক গ্রেপ্তার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















