নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ১৫ মার্চ৷৷ অজ্ঞাত পরিচয় এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাটি ঘটেছে লংতরাইভ্যালীর নালকাটা রেল স্টেশনের খুব কাছে৷ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণ দেখতে পান একটি গাছের ডালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনু হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ পুলিশ মৃত যুবকের পকেটে থাকা একটি রেল টিকিট উদ্ধার করেছে৷ ঐ টিকিটে ধর্মনগর থেকে গন্তব হিসেবে আগরতলা উল্লেখ ছিল৷ এই রেল টিকিট ছাড়া আর কোন কিছু মিলেনি৷ পুলিশ ধর্মনগর সহ রাজ্যের অন্যান্য থানায় মৃতদেহ উদ্ধার সংক্রান্ত বার্তা পাঠিয়ে দিয়েছে৷ থানাগুলির সাথে যোগাযোগ করে তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷ তবে এটি একটি আত্মহত্যা নাকি হত্যার ঘটনা এনিয়ে ধন্দে রয়েছে পুলিশ৷ প্রাথমিক ভাবে স্থানীয় জনগণের অভিমত এটি আত্মহত্যার ঘটনা হতে পারে৷ নিহত যুবকের বয়স ত্রিশের কাছাকাছি হবে বলে অনুমান৷

অজ্ঞাত পরিচয় যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নালকাটায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















