News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তি নিয়ে বিবাদ, সংঘর্ষে মৃত্যু এক
Image

সম্পত্তি নিয়ে বিবাদ, সংঘর্ষে মৃত্যু এক

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৩ মার্চ৷৷ জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সোনামুড়া মহকুমার অন্তর্গত মতিনগর টুক্কার চৌমুহনী এলাকায় মঙ্গলবার দুপুর ১টা নাগাদ জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে গিয়াস ঊদ্দিনের মৃত্যু হয়েছে৷  সংঘর্ষ চলাকালীন দায়ের কোপে তাঁর মৃত্যু হয়৷ আরোও তিন জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷  এদিন দুপুরে মতিনগর গ্রাম পঞ্চায়েতের অধীন দুই ও তিন নং ওয়ার্ডের  বাসিন্দাদের মধ্যে জমি বিবাদকে ঘিরে তুমুল সংঘর্ষ হয়৷ গিয়াস ঊদ্দিন, হান্নান মিঞা, ইসমাইল মিঞা, মহম্মদ মুস্তফা, মুসলেম মিঞা, আলকাস মিঞা এবং মামুন মিঞায় মধ্যে সংঘর্ষ হয়৷ প্রথমে জমি সংক্রান্ত বিষয়ে  গিয়াস ঊদ্দিন, হান্নান মিঞা, ইসমাইল মিঞা সাথে মহম্মদ মুস্তফা, মুসলেম মিঞা, আলকাস মিঞা এবং মামুন মিঞার বাক বিতন্ডা শুরু হয়৷ ক্রমেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে৷ এক সময় দুই গোষ্ঠীর মধ্যে দা ও লাঠি নিয়ে আক্রমণ শুরু হয়৷ তাতে গিয়াস ঊদ্দিন দায়ের কোপে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ সংঘর্ষে তিন জনের অবস্থা গুরুতর বলে তাদের জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top