নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৩ মার্চ৷৷ জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সোনামুড়া মহকুমার অন্তর্গত মতিনগর টুক্কার চৌমুহনী এলাকায় মঙ্গলবার দুপুর ১টা নাগাদ জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে গিয়াস ঊদ্দিনের মৃত্যু হয়েছে৷ সংঘর্ষ চলাকালীন দায়ের কোপে তাঁর মৃত্যু হয়৷ আরোও তিন জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷ এদিন দুপুরে মতিনগর গ্রাম পঞ্চায়েতের অধীন দুই ও তিন নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে জমি বিবাদকে ঘিরে তুমুল সংঘর্ষ হয়৷ গিয়াস ঊদ্দিন, হান্নান মিঞা, ইসমাইল মিঞা, মহম্মদ মুস্তফা, মুসলেম মিঞা, আলকাস মিঞা এবং মামুন মিঞায় মধ্যে সংঘর্ষ হয়৷ প্রথমে জমি সংক্রান্ত বিষয়ে গিয়াস ঊদ্দিন, হান্নান মিঞা, ইসমাইল মিঞা সাথে মহম্মদ মুস্তফা, মুসলেম মিঞা, আলকাস মিঞা এবং মামুন মিঞার বাক বিতন্ডা শুরু হয়৷ ক্রমেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে৷ এক সময় দুই গোষ্ঠীর মধ্যে দা ও লাঠি নিয়ে আক্রমণ শুরু হয়৷ তাতে গিয়াস ঊদ্দিন দায়ের কোপে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ সংঘর্ষে তিন জনের অবস্থা গুরুতর বলে তাদের জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

সম্পত্তি নিয়ে বিবাদ, সংঘর্ষে মৃত্যু এক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















