News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় ডায়রিয়ার প্রকোপ, শিশু ও মহিলা সহ আট জনের মৃত্যু, আক্রান্ত বহু
Image

কদমতলায় ডায়রিয়ার প্রকোপ, শিশু ও মহিলা সহ আট জনের মৃত্যু, আক্রান্ত বহু

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ মার্চ৷৷ উত্তর জেলার কদমতলায় আন্ত্রিক ও ডায়রিয়ায় আটজনের মৃত্যু হয়েছে৷ মৃতরা সবাই চা বাগানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা৷ এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কিছুটা তৎপর হয়েছে স্বাস্থ্য দপ্তর৷ স্বাস্থ্য শিবির করে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে৷ তবে ঐ এলাকার জনগণের মধ্যে আতঙ্কের ছাপ রয়েছে৷

উত্তরের ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের পিয়ারিছড়া বাগানের বিভিন্ন অঞ্চলে আন্ত্রিক ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যুর সংবাদ মিলেছে৷ যাদের মৃত্যু হয়েছে তারা হলেন প্রেমানন্দ গটুয়ার (৪৮), বিজয় গাটুয়ার (৪২), রাজ কুমার মুন্ডা (৪৫), মনি কালন্দি (আশাকর্মী)(৪৬), বাজার মিনি কালন্দি (৪৫), অনিতা গড় (৭), দিপু গড় (২), বাঘালু ডুপি (৬৫) এবং বামু সিং ভুমিজ (২৭)৷ সকলেই দাস্ত, বমি করে মারা গিয়েছেন৷ বিগত এক মাস যাবৎ পিয়ারিছড়া, রানিবাড়ি, পোসাইছড়ি এলাকায় এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও পিয়ারিছড়া এলাকায় ৮ জন পুরুষ, মহিলা ও শিশু মারা গিয়েছেন৷

তবে, উত্তর জেলার স্বাস্থ্য দপ্তরের সিএমও শঙ্কর দাসের নেতৃত্বে প্রতিদিন পিয়ারিছড়া, রানিবাড়ি ও সোনাইছড়িতে মেডিক্যাল টিম গিয়ে স্বাস্থ্য শিবির করছেন৷ এখন পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক বলে দাবি করেছে স্বাস্থ্য দপ্তর৷ প্রশাসনিক তরফ থেকে নিহতদের পরিবারকে কোন আর্থিক সাহায্য প্রদান করা হয়নি৷ ঐ তিনটি অঞ্চলের অধিকাংশ মানুষ চা বাগিচায় কর্মরত জনজাতি অংশের মানুষ৷ ভয়ে কোন মানুষ ঐ এলাকাগুলিতে প্রবেশ করছেন না৷ এলাকার জনগণ সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকছেন৷ বিশেষ করে কাপড় চোপড় প্রতিনিয়ত ধোয়ে দিচ্ছেন৷ জনগণ ভয়ে দিন কাটাচ্ছেন কখন কে দাস্ত বমি করে মারা যায় তা এখন ভয়ের একমাত্র কারণ৷

এদিকে, একাংশের অভিযোগ স্বাস্থ্য শিবির করে যেসব সরকারি ওষুধ দেওয়া হচ্ছে তা কাজ করছেনা বলে জনগণের অভিযোগ৷ অপরদিকে সিএমও শঙ্কর দাস টেলিফোে জানান, উনারা রিপোর্ট আগরতলায় পঠিয়েছেন৷ ফাইন্যাল রিপোর্ট আসলেই তিনি বলতে পারবেন আসলে এই রোগটা ডায়রিয়া না অন্য কোন রোগ৷ এখন দেখার নতুন সরকার এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top