News Flash

  • Home
  • Uncategorized
  • কঠোর নিরাপত্তায় আজ চড়িলাম কেন্দ্রে ভোট
Image

কঠোর নিরাপত্তায় আজ চড়িলাম কেন্দ্রে ভোট

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,১১ মার্চ৷৷ চড়িলাম বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে সোমবার৷ প্রস্তুতি চূড়ান্ত৷ এদিন ভোটকর্মীরা বুথে পৌঁছে গিয়েছেন৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন প্রতিটি বুথে৷

এদিকে,প্রার্থী তুলে নিলেও বামেদের পাত্তা দিচ্ছেনা চড়িলামবাসী৷ বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মাকে নিয়েই উৎসাহ তুঙ্গে৷ নির্বাচন কমিশানের আচরণবিধি অনুসারে চড়িলাম কেন্দ্রে উপ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে৷ সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ চলবে বিকাল ৫টা পর্যন্ত৷ ভোট দেওয়ার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে গোটা চড়িলাম কেন্দ্রের ভোটাররা৷ উপজাতি সংরক্ষিত ১৯ চড়িলাম বিধানসভা আসনে মোট ভোটার ৩৬ হাজার ৮২৪ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৯২৩ জন৷ মহিলা ভোটার ১৮ হাজার ৮৯৯ জন৷ মোট ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি৷ বামেরা প্রার্থী হলে নিলেও উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে চারজন প্রার্থী৷ বিজেপি প্রার্থী যীষু দেববর্মা, কংগ্রেস প্রার্থী অর্জুন দেববর্মা, আইপিএফটি ত্রিপ্রাহা গোষ্টীর প্রার্থী জ্যোতিলাল দেববর্মা ও আইএনপিটি প্রার্থী উমা শঙ্কর দেববর্মা৷ বাম প্রার্থী পলাশ দেববর্মা ইতিমধ্যেই উপনির্বাচন থেকে সরে গেছেন৷ রবিবার দুপুরে চড়িলামের বিভিন্ন স্থানে ভোট কর্মীরা পৌঁছে গেছেন৷ জারী রয়েছে ১৪৪ ধারা৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top