News Flash

  • Home
  • Uncategorized
  • রাত পোহালেই উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ
Image

রাত পোহালেই উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ

লখনউ ও পাটনা, ১০ মার্চ (হি.স.): রাত পোহালেই উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচনের ভোটদান| রবিবার উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচন হবে| ওই দিনই বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে| ১১ মার্চ সকাল থেকে বিহারের ভাবুয়া এবং জেহানাবাদ বিধানসভা আসনেরও উপনির্বাচন হবে| উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৪ মার্চ|
উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়লাভের পর তিনি হন রাজ্যের মুখ্যমন্ত্রী হন৷ অন্যদিকে, ফুলপুর কেন্দ্রের সাংসদ কেশব প্রসাদ মৌর্য উপ-মুখ্যমন্ত্রী পদ পান৷ এই দু’জনই উত্তর প্রদেশ বিধানসভার সদস্য হয়ে যাওয়ায় লোকসভা আসন দু’টি খালি পড়ে যায়৷ যার ফলে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে৷ ১৯৯১ সাল থেকে বিজেপির দখলে রয়েছে গোরক্ষপুর আসনটি৷ অন্যদিকে, ২০১৪ সালে লোকসভা ভোটের সময় মোদী ম্যাজিকে ভর করে ফুলপুর কেন্দ্রটি বিজেপির দখলে যায়৷ এতদিন এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল৷ বিজেপি আশাবাদী আসন্ন উপনির্বাচনে এই কেন্দ্র দু’টিতে তারাই ক্ষমতা ধরে রাখতে চলেছে৷ শুধু ক্ষমতা ধরে রাখা নয়, গতবারের চেয়ে বেশি মার্জিন ভোটে তারা জিতবে৷ রাজনৈতিক মহলের মতে, আসন্ন উপনির্বাচনে যোগী আদিত্যনাথের পরীক্ষা হতে চলেছে। কারণ, তাঁর জনপ্রিয়তার পারদ কতটা রয়েছে, তা বোঝা যাবে এই উপনির্বাচনে।
এদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসন এবং ভাবুয়া ও জেহানাবাদ বিধানসভা আসনে অগ্নিপরীক্ষা হতে চলেছে নীতীশ কুমারের জেডি (ইউ) এবং বিজেপি জোট সরকারের| বিহারের আরারিয়া লোকসভা আসন এবং ভাবুয়া বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে বিজেপি| জনতা দল (ইউনাইটেড) প্রার্থী দিয়েছে জেহানাবাদ বিধানসভা আসনে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top