News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতের আলাউদ্দিন খিলজি তাকে আজম খানের কথা মনে করিয়ে দেয়, দাবি জয়া প্রদা
Image

পদ্মাবতের আলাউদ্দিন খিলজি তাকে আজম খানের কথা মনে করিয়ে দেয়, দাবি জয়া প্রদা

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): পদ্মাবতের আলাউদ্দিন খিলজি আজম খানের কথা মনে করিয়ে দেয় | শনিবার এমনই দাবি করলেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া প্রদা |
সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী আজম খানের বিরুদ্ধে নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেয় অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া প্রদা। আজম খান তার উপর যে তাকে উত্ত্যক্ত করত তা শনিবার বলতে গিয়ে জয়া প্রদা বলেন, পদ্মাবত সিনেমায় আলাউদ্দিন খিলজি চরিত্রটি তাকে আজম খানের কথা মনে করিয়ে দেয়। নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে আটের দশকের বিখ্যাত এই অভিনেত্রী বলেন, নির্বাচনে লড়াই করার সময় আজম খান তাকে নানা ভাবে উত্ত্যক্ত করত।
প্রসঙ্গত, ২০০৯ সালে রামপুর লোকসভা কেন্দ্র থেকে সপার হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন জয়া প্রদা। কিন্তু তার দলেরই আজম খানের সমর্থকেরা তার বিরুদ্ধে প্রচার চালাতে থাকে। এমনকি জয়া প্রদার ভাবমূর্তি কূলষিত করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর জিনিস ছড়িয়েছিল আজম খান। এত কিছুর পরেও ২০০৯ সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন জয়া প্রদা। কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ভোটের ফারাক কমে দাঁড়ায় মাত্র ৩০০০০। একই ছবি দেখ যায় ২০১২ সালে বিধানসভায় নির্বাচনে। সেবার সমাজবাদী পার্টি থেকে বেরিয়ে রাষ্ট্রীয় লোক মঞ্চ গঠন করে বিধানসভায় নির্বাচনে যান তিনি।সেবারও আজম খানের সঙ্গে জয়া প্রদার দ্বন্দ্ব দেখা যায়।
অন্যদিকে আজম খানের বিরুদ্ধে জয়া প্রদার এই রকম বিস্ফোরক মন্তব্যের জেরে নড়েচড়ে বসেছে সপার শীর্ষস্থানীয় নেতৃত্ব।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top