News Flash

  • Home
  • Uncategorized
  • মোদি না মানিক-আজ জনাদেশ ঘোষণা
Image

মোদি না মানিক-আজ জনাদেশ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ একদিকে সম্মান রক্ষা৷ অন্যদিকে, অস্তিত্ব টিকিয়ে রাখা৷ লড়াইটা শুধুই সেয়ানে সেয়ানে নয়৷ উনিশটা রাজ্যে ক্ষমতাসীন এবং কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকা দল বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের লড়াই৷ ফলে, এই লড়াইয়ে স্নায়ুর চাপ অনেক বেশি৷ গোটা দেশ শুধু নয়, বিশ্বের নজর এখন ত্রিপুরার দিকে৷ কারণ, জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একা লড়াই করেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাই, এই লড়াই নিশ্চিতভাবে নরেন্দ্র মোদি এবং বিজেপির সম্মান রক্ষার লড়াই৷ কারণ, বিগত বিধানসভা নির্বাচনগুলিকে পাঞ্জাব ছাড়া একের পর এক রাজ্য জয় করেছে বিজেপি৷ মোদির বিজয়রথ থামেনি কোথাও৷ সামনে আরো কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ তাছাড়া আগামী বছর লোকসভা নির্বাচনও রয়েছে৷ ফলে, ত্রিপুরা জয় অনেক বেশি জরুরি বিজেপির জন্য৷ অন্যদিকে, মানিক সরকার এবং সিপিএমের জন্য এই লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার৷ কারণ, শুধু কেরলা এবং পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যে সিপিএমের কোন অস্তিত্ব নেই৷ পশ্চিমবঙ্গে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে৷ এখন ত্রিপুরা হাতছাড়া হলে সারা দেশে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে সিপিএম৷ এই লড়াইয়ের ফল ঘোষণা হবে শনিবার৷

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকেছে৷ শনিবার আটটা থেকে শুরু হচ্ছে গণনা৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানিয়েছেন, গণনার সব প্রস্তুতি এখন চূড়ান্ত হয়ে গেছে৷ শেষ পর্যায়ে কোথাও কোনও ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখতে গুজরাট থেকে রাজ্যে এসেছেন অবজারভার ফর প্রসিজিওর৷ একই সঙ্গে এসেছেন আটজন পুলিশ পর্যবেক্ষক৷

শনিবার সকাল আটটা থেকে রাজ্যের ২০ টি স্থানে হবে ৫৯ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে৷ প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে৷ ৩০ মিনিট পর ইমিএমের গণনাও শুরু হবে৷ ৫৯ টি বিধানসভা আসনের ফল গণনা হবে ৫৯টি হলে৷ প্রত্যেকটা বিধানসভা আসনের যে কোনও একটি বুথের ভিভিপ্যিাট এর স্লিপ গণনা করা হবে৷ একই সাথে ওই বুথের ইভিএমের ফলও দেখা হবে৷ বিভিন্ন প্রশ্ণের উত্তরে শ্রীরাম তরণীকান্ত জানান, গণনা কেন্দ্রগুলির পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন গুজরাট ক্যাডারের সিনিয়র আইএএস অফিসার চেতন গান্ধী৷ তাঁকে অবজারভার ফর প্রসিজিওর দায়িত্ব দিয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ রাজ্যে এসেই বিভিন্ন স্থানে গণনা কেন্দ্রগুলির পরিকাঠামোগত বিষয়গুলি তিনি ঘুরে দেখছেন৷ তরুণীকান্তি আরো জানিয়েছেন, গণনার দিন সাধারণ পর্যবেক্ষক থাকবেন ২৭ জন৷ আগে ২৫ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন৷ কিন্তু, এখন আরো ২ জন নিয়োগ করেছে কমিশন৷

নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের আট জেলার জন্য আটজন পুলিশ পর্যবেক্ষক দায়িত্ব নিয়ে নিয়েছেন৷ গণনার পর আরও কিছুদিন তাঁরা তাঁদের জেলায় অবস্থান করবেন৷ নির্বাচনোত্তর সন্ত্রাস রুখতেই তাঁরা ফল ঘোষণার পরেও কিছুদিন থাকবেন রাজ্যে৷ তিনি জানান, গণনা কেন্দ্রগুলিতে থাকবে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা৷ প্রথম এবং তৃতীয় স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী৷ মাঝের নিরাপত্তা বলয়ের দায়িত্বে থাকবে টিএসআর৷ এছাড়া, প্রত্যেকটি গণনা কেন্দ্রের জন্য থাকবেন একজন করে সাধারণ পর্যবেক্ষক৷ যদি একজন করে না-ও থাকতে পারেন তবে তাঁর অধীনে প্রত্যেকটিতে থাকবেন একজন করে মাইক্রে অবজারভার৷

উল্লেখ্য, প্রার্থীর মৃত্যুর কারণে চড়িলাম কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় ভোট গ্রহণ করা হয়েছে ৫৯টি বিধানসভা আসনের৷ রাজ্যের ৬০টি বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা ২৫ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন৷ একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ৫৯ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৯ জন৷ এদের মধ্যে পুরুষ ভোটার ১২ লক্ষ ৮৬ হাজার ৪৫০ ও মহিলা ভোটার ১২ লক্ষ ৫০ হাজার ১২৮ জন৷ এছাড়া রয়েছেন ১১ জন তৃতীয় লিঙ্গ ভোটার৷ ৫৯টি কেন্দ্রে ২৯১ জন ভোটারের ভাগ্যফল প্রকাশিত হবে শনিবার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top