News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার জয়কে ঐতিহাসিক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

ত্রিপুরার জয়কে ঐতিহাসিক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

লখনউ/নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : ত্রিপুরায় বিজেপির ঐতিহাসিক জয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উচ্ছ্বসিত হয়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ত্রিপুরায় ঐতিহাসিক জয়ের লক্ষ্যে বিজেপি এগিয়ে চলেছে। এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি এবং দলের সকল কর্মীদের অভিনন্দন জানাই। এমনকি নাগাল্যাণ্ড এবং মেঘালয়েও আমাদের ফলাফল ঐতিহাসিক।
ভারতীয় রাজনীতিতে আজ খুবই গুরুত্বপূর্ণ দিন। পাশাপাশি কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা জিতেন্দ্র সিং জানিয়েছেন, বিগত চার বছরে ধরে উত্তরপূর্বে যে অবিরাম উন্নয়ন হয়েছে তার প্রেক্ষিতেই এতবড় জনাদেশ পাওয়া গিয়েছে। ভবিষ্যতের উন্নয়নের জন্য সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। পাশাপাশি কংগ্রেসকে বিরুদ্ধে তোপ দেগে জিতেন্দ্র সিং জানিয়েছেন, বিগত সাত দশক ধরে উত্তরপূর্বে কোনও উন্নয়ন হয়নি।
উল্লেখ্য, কংগ্রেস মুক্ত ভারত গঠনে পথে উত্তরপূর্বের রাজ্যগুলির গুরুত্ব যে অপরিসীম তা অসমের বিধানসভা নির্বাচনে বিজেপির তুঙ্গস্পর্শী সাফল্যের পরেই বোঝা গিয়েছিল। এদিন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনাপর্ব শুরু হতেই অপ্রত্যাশিত ভাবে ত্রিপুরায় সরকার গড়ার দৌড়ে বামেদের টেক্কা দিল বিজেপি। পাশাপাশি অপর দুই রাজ্য নাগাল্যাণ্ড এবং মেঘালয়েও তাৎপর্যপূর্ণ ভাবে ভাল ফল করেছে বিজেপি। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৫০শতাংশ ভোট পেয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০টি আসনে এগিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ২৫ বছর ধরে ক্ষমতায় থাকার পরে বাম জমানার অবসান হল ত্রিপুরায়। ১৯ টি আসন এগিয়ে বামেরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top