News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বিজেপি প্রার্থীর রাবার বাগানে নাশকতা, ব্যাপক ক্ষতি
Image

কদমতলায় বিজেপি প্রার্থীর রাবার বাগানে নাশকতা, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ মার্চ৷৷ আবারও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনা৷ পুড়ে ছাই হল আট লক্ষাধিক টাকার রাবার বাগান৷ উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী প্রদীপ কুমার নাথের কুড়ি কানি রাবার বাগান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এই নাশকতার অভিযোগ উঠেছে শাসক দল সিপিএম ক্যাডারদের বিরুদ্ধে৷ প্রায় আড়াইশ রাবার গাছ পুড়ে ছাই হয়ে গিয়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, বাগবাসা বিধানসভা কেন্দ্রের কালিকাপুর গ্রামে এই ঘটনা৷ পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পুরো বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন এবং তথ্য অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে৷ রাবার বাগানের মালিক তথা বিজেপি প্রার্থী প্রদীপ কুমার নাথ অভিযোগ করেন সিপিএমের ক্যাডার বাহিনী এই নাশকতা চালিয়েছে৷ তিনি জানিয়েছেন, এভাবে বিজেপি কর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্ণিসংযোগ, ভয় ভীতি প্রদর্শন করে বিজেপির জয়কে আটকানো যাবে না৷ শুধু তাই নয় রাজ্যের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার যে ষড়যন্ত্র  শাসক দল সিপিএম করেছে তা ভেস্তে যাবে৷  রাজ্যের মানুষ সিপিএমের অরাজকতার বিরুদ্ধে মতদান করেছেন৷ যা শনিবার ভোট গণনার মধ্য দিয়ে প্রকাশ্যে চলে আসবে৷ তিনি অভিযোগ করেন, পুলিশকে অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু, এখনও পর্যন্ত পুলিশ কাইকেই সনাক্ত করতে পারেনি৷ অবিলম্বে দোষীদের সনাক্ত করে গ্রেপ্তাররে দাবী করেছেন তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top