News Flash

  • Home
  • Uncategorized
  • চোরাপথে মাছ আসছে, আমদানী বন্ধ রাখলেন বৈধ ব্যবসায়ীরা
Image

চোরাপথে মাছ আসছে, আমদানী বন্ধ রাখলেন বৈধ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ সোমবার থেকে বাংলাদেশের মাছ আমদানী বন্ধ করল বৈধ মাছ ব্যবসায়ীরা৷ অবৈধ ভাবে বাংলাদেশ থেকে মাছ আসায় বৈধ মাছ ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন৷ প্রতিবাদ করেও তারা কোন প্রতিকার পাচ্ছেন না৷ সে কারেেণই আজ থেকে মাছ আমদানী বন্ধ রেখেছে মাছ ব্যবসায়ীরা৷ ফলে বহু শ্রমিকের রোজগারও বন্ধ হয়ে পড়েছে৷ সমস্যা সমাধানের চেষ্টা চলেছে বলে একটি সূত্রে জানা গিয়েছে৷

উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ মাছ ত্রিপুরায় আসছে৷ বৈধ ভাবে যে পরিমাণ মাছ আসছে এর চেয়ে অনেক বেশী মাছ আসছে অবৈধ ভাবে চোরাই পথে৷ ফলে বৈধভাবে আমদানীকারকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ সে কারণেই তারা মাছ আমদানী বন্ধ করে দিয়েছেন৷ তাতে রাজ্যের বাজারে মাছের সংকট দেখা দিতে পারে৷ এমনকি মাছের দামও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রসঙ্গত, রাজ্যে মাছের চাহিদা অনুযায়ী যোগান বহিঃরাজ্য এবং বাংলাদেশ থেকে আসলেই সম্ভব হচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top