News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীদেবীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রীর
Image

শ্রীদেবীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, চলচ্চিত্র তারকা শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত। কয়েক লক্ষ অনুরাগীদের হৃদয় ভেঙে তিনি চলে গেলেন। তাঁর অভিনীত মুনদ্রাম পিরাই, লামভে, ইংলিশ ভিংলিশ অন্য অভিনেতাদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণে দুঃখিত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন বর্ষীয়ান ছিলেন।দীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। শোকের এই সময়ে আমি তাঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
প্রসঙ্গত শনিবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। সূত্রের দাবি পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী বনি কাপুর, ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইকে গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শ্রীদেবীর আকস্মিক মৃত্যু খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top