News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের ফল ঃ স্নায়ুর চাপ বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া
Image

ভোটের ফল ঃ স্নায়ুর চাপ বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলেও ভোট গণনা ও গণনা পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বহাল থাকবে কি না, তা নিয়ে নানা মহলে দুশ্চিন্তার কালো মেঘ ক্রমশ ঘনিভূত হচ্ছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ক্যাডারদের বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেেছ৷ উভয় দলই কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখতে ক্ষমতায় ফিরে আসছে বলে দৃঢ় আশ্বাসবানী শুনাচ্ছে৷ দুই প্রধান প্রতিপক্ষ সিপিএম এবং বিজেপি আইপিএফটি জোট জোর গলায় সওয়াল করে বলেছে ৪০টির বেশী আসন পেয়ে তারা ক্ষমতায় ফিরছে৷ উভয়পক্ষই তাদের সপক্ষে জয়ী হওয়ার যুক্তি উপস্থাপন করে চলেছে৷ পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকতে শুরু করেছে অনেক জায়গাতেই স্বদলীয় সমর্থকরা নেতাদের বক্তব্যে এখন আর ভরসা রাখতে পারছেন না৷ প্রচার মাধ্যমগুলিও ভিন্ন ভিন্ন হিসেব উপস্থাপন করে সবকিছু গোলমেলে করে গিচ্ছে৷ তাতে বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা দিচ্ছে৷ সবচেয়ে বিপজ্জনক প্রবণতা হলো সোশ্যাল মিডিয়া৷ এই মাধ্যমে এমন সব মন্তব্য ও হিসেব দেওয়া হচ্ছে যা দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন৷ বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভুগছেন সাধারণ নাগরিকরা৷ এবার নির্বাচনে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট যুক্ত করায় এই ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাসযোগ্যতা আরও অনেকটা বেড়েছে৷ এই ব্যবস্থায় ভোট কারচুপির সুযোগ খুবই কম৷ এছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে সর্বক্ষণ ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করায় জনগণ আরও বেশী আশ্বস্থ হয়েছেন৷ সে কারণেই রাজনৈতিক দলগুলিও এবার ভোট গ্রহণ শেষে ছাপ্পা ভোট বা বুথ দখলের অভিযোগ আনার সাহস পায়নি৷ জনগণের আত্মবিশ্বাস এবার সত্যিকার অর্থেই নির্বাচন কমিশন স্বচ্ছ ভোট করার সুযোগ করে দিয়েছে৷ এবারের নির্বাচনে ডান বাম যে দলই জয়ী হউক না কেন সেই দল সত্যিকার অর্থেই জনগণের ভোটে জয়ী হয়েছে বলে ধরে নিচ্ছেন সাধারণ মানুষও৷ তবে, ক্ষুদ্র একটি অংশ হলেও সন্দিহান রয়েছে প্রযুক্তির অপব্যবহার রয়েছে কিনা তা নিয়ে এই অংশের মানুষের মধ্যে সন্দেহের দানা বাধছে৷ যাই হোক, হাতে গোনা আর কয়েকটি দিন পার হলেই অর্থাৎ ৩রা মার্চ ভোট গণনা৷ সেদিনই জানা যাবে রাজ্যের মসনদে কারা অধিষ্ঠিত হচ্ছেন৷ রাজ্যের জনগণ সেই দলটির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top