News Flash

  • Home
  • Uncategorized
  • পোস্টাল ব্যালট স্ট্রং রুমে পৌঁছানো নিয়ে অনিয়মের অভিযোগ
Image

পোস্টাল ব্যালট স্ট্রং রুমে পৌঁছানো নিয়ে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ পোস্টাল ব্যালটে যে সব ভোটার তাদরে ভোটাধিকার প্রয়োগ করেছেন সেগুলি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অফিসে আসতে শুরু করেছে৷ সবগুলি পোস্টাল ব্যালট এখন রিটার্নিং অফিসারদের অফিসে পৌঁছেনি৷ নিয়মানুযায়ী পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসার প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে পোস্ট অফিস থেকে স্ট্রং রুমে নিয়ে যাবে৷ এক্ষেত্রে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে ধর্মনগরে৷ শনিবার এসিস্টেন্ট রিটার্নিং অফিসার একমাত্র শাসক দলের এজেন্টকে সঙ্গে নিয়ে পোস্টাল ব্যালট পোস্ট অফিস থেকে স্ট্রং রুমে নিয়ে আসেন৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি৷ এসিস্টেন্ট রিটার্নিং অফিসার এই ব্যাপারে যুক্তি সঙ্গত কোন তথ্য দিতে পারেননি৷ প্রশ্ণবানে জর্জরিত হয়ে এসিস্টেন্ট রিটার্নিং অফিসার পরিতোষ বিশ্বাস বলেন, এসব বিষয়ে মহকুমা শাসক উত্তর দেবেন৷ অবশেষে মহকুমা শাসক রাজেশ কুমার দাস সেখানে ছুটে যান৷ ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন৷ তিনি নিজেও স্বীকার করেন যে সব দলের এজেন্টদের সামনেই পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালটগুলি স্ট্রং রুমে নিয়ে রাখতে হয়৷ পোস্টাল ব্যালট স্ট্রং রুমে নিয়ে যাবার ক্ষেত্রে এ ধরনের অনিয়ম বন্ধ করার জন্য বিজেপির পক্ষ থেকে জোরালো দাবী জানানো হয়েছে৷ খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে, পোস্টাল ব্যালটে যেসব ভোটার ভোট দিয়েছেন এর একটি অংশ এখনও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অফিসে পৌঁছেনি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top