News Flash

  • Home
  • Uncategorized
  • দুই রমনীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টিএসআর জওয়ান, পলাতক ভিলেজের ভাইস চেয়ারম্যান
Image

দুই রমনীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টিএসআর জওয়ান, পলাতক ভিলেজের ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন কাংরাই এডিসি ভিলেজে দুই উপজাতি রমণী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি থমথমে৷ ধর্ষিতারা এই ব্যাপারে দুইজনের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযুক্তরা হল টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ক্ষতিরাং রিয়াং ও কাংরাই ভিলেজ কমিটির ভাাইস চেয়ারম্যান বলেন্দ্র রিয়াং৷ পুলিশ ইতিমধ্যেই ক্ষতিরাম রিয়াং নামে অভিযুক্ত টিএসআর জওয়ানকে গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়৷ আদালত থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে৷ অপর অভিযুক্ত ভেলজ কমিটির ভাইস চেতয়াম্যান বলেন্দ্র রিয়াং পলাতক৷ পুলিশ তাকে হন্যে হয়ে খঁুজছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাংরাই এডিসি ভিলেজের দুই উপজাতি রমনী গত বৃহস্পতিবার সকালে লাকড়ি সংগ্রহ করতে যান৷ তখনই তাদের  দুই ভাগ্ণে টিএসআর জওয়ান ক্ষতিরাম রিয়াং ও ভিলেজ কমিটির ভাইস চেয়রাম্যান বলেন্দ্র রিয়াং মহিলাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷ টিএসআর জওয়ান ক্ষতিরাম রিয়াং ধর্ষণ শেষে তাদের হুশিয়ারী করে বলে ঘটনাটি কাউকে জানালে তাদেরকে গুলি করে হত্যা করা হবে৷ ধর্ষিতা মহিলারা অবশ্য তাতে আতঙ্কগ্রস্থ না হয় কাঞ্চনপুর থানায় গিয়ে অভিযুক্তদের নামধাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে তৎপরতা শুরু করে৷ টিএসআর জওয়ান ক্ষতিরাম রিয়াং নির্বাচনী কাজে পানিসাগর থানার অধীনে কর্মরত ছিল৷ বৃহস্পতিবার সকালে পানিসাগর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়৷ অপর অভিযুক্ত ভিলেজ কমিটির ভাইস চেয়ারম্যান পলাতক৷ তাকে আটক করতে পুলিশ তৎপরতা বৃদ্ধি করেছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফে দাবী জানানো হয়েছে৷ উল্লেখ্য, উপজাতি মহল্লায় এ ধরণের ধর্ষণের ঘটনা প্রায়শই ঘটে চলেছে৷ বেশীরভাগ ক্ষেত্রেই মামলা হচ্ছে না৷ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, পুলিশ মামলা নিলেও তদন্ত প্রক্রিয়া রাজনৈতিক দলের নেতাদের দ্বারা প্রভাবিত হচ্ছে৷ সেই সাথে অনেক তদন্তকারী পুলিশ অফিসার বদলী হয়ে যাচ্ছেন৷ তাতে সাজার হার দিনদিন কমছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top