News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় খতম তিন আইসিস জঙ্গি
Image

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় খতম তিন আইসিস জঙ্গি

কাবুল(আফগানিস্তান), ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন ড্রোন হামলায় খতম তিন আইসিস জঙ্গি। পূর্ব আফগানিস্তানের কুনার রাজ্যে মানোগি জেলায় কয়েকজন আইসিস জঙ্গি লুকিয়ে থাকার আগাম খবর ছিল আমেরিকার কাছে। সেই মতো সেখানে ড্রোন হামলা চালায় আমেরিকা। ড্রোন হামলায় নিহত তিন আইসিস জঙ্গি। আফগানিস্তানের প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে নিহতদের একজন স্থানীয় আইসিস জঙ্গি নেতা মোহিবও ছিল। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, পূর্ব আফগানিস্তানের কুনার জেলাটি পাকিস্তান সীমান্তের কাছে। এই জেলা তালিবান, আইসিস এবং অন্য জঙ্গি সংগঠনগুলির শক্তঘাটি। এই এলাকায় জঙ্গিদের বাড়বাড়ন্ত রুখতে মরিয়া মার্কিন ও আফগান প্রশাসন। অন্যদিকে মধ্য প্রাচ্যের পাশাপাশি আফগানিস্তানেও বিগত কয়েক বছর ধরে আইসিসের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এতদিন পর্যন্ত আমেরিকা এবং আফগান প্রশাসনকে শুধুমাত্র তালিবানদের সঙ্গেই লড়তে হচ্ছিল। এবার তার মধ্যে যুক্ত হয়েছে আইসিস। তাদের বিরুদ্ধেই নিরন্তন ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আফগানিস্তানের দুর্গম ভৌগোলিক অবস্থানের জন্যই ড্রোন হামলাকেই বেশি প্রাধান্য দিচ্ছে আমেরিকা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top