News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া গাড়ি পিষে মারল পথচারীকে
Image

বেপরোয়া গাড়ি পিষে মারল পথচারীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ একই জায়গায় একমাসের মধ্যে তিনটি দুর্ঘটনা৷ ঘটনাস্থল চড়িলাম বাজার সংলগ্ণ রামকৃষ্ণ আশ্রমের সামনে জাতীয় সড়কে৷ শুক্রবার সন্ধ্যা পৌণে ছয়টা নাগাদ টিআর-০১-এ-৩৫৫৭ নম্বরের একটি মারুতী গাড়ী প্রচন্ড গতিতে আগরতলার দিকে যাচ্ছিল৷ এমন সময় রামকৃষ্ণ আশ্রমের আপর পাশে চন্দন পোদ্দার সাহা এর বাড়ি থেকে সন্তোষী মায়ের পূজার প্রসাদ খেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন ৫৫ বছর বয়সী সমীর সাহা৷ বাড়ি বিশালগড়ের নোয়াপাড়ায়৷ বিশালগড় বাজারের ব্যবসায়ী সমীর সাহা৷ তিনি ভাগ্ণের বাড়ি থেকে প্রসাদ খেয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন৷ মারুতী গাড়িটি সমীর সাহাকে চাকার নীচে চাপা দিয়ে প্রায় দশ হাত দূরে পর্যন্ত নিয়ে যায়৷ গাড়িটি থামায়নি চালক৷ প্রচন্ড গতিতে পালিয়ে যায়৷ শেষ পর্যন্ত এলাকার জনগণ বিশালগড় থানায় ফোন করে বলেন গাড়িটি আটক করার জন্য৷ দুর্ঘটনার অনেক পরে বিশালগড় ও বিশ্রামগঞ্জের দমকল বাহিনী আসলে তাদের জনগণ উত্তেজিত হয়ে উঠেন৷

এলাকাবাসীর অভিযোগ জাতীয় সড়ক সংস্কারের কাজে নিযুক্ত সংস্থার গাফিলতির কারণে প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে৷ ঐ জায়গায় রাস্তার একটি অংশ উঁচু এবং বিপরীত দিকে অংশটি নীচু৷ তাতে গাড়ি টালমাটাল হয়ে যায়৷ ঠিক এই জায়গাতেই এর আগেও দুর্ঘটনায় পড়ে৷ এদিন দুর্ঘটনার পর যান চলাচল ব্যহত হয়৷ দুদিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ শেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে, সমীর সাহাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অবিলম্বে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করে যানবহান নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top