News Flash

  • Home
  • Uncategorized
  • উরি সেক্টরে আবারও পাক হামলা, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত
Image

উরি সেক্টরে আবারও পাক হামলা, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| শনিবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য গুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা বাহিনী|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, শনিবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| সময় নষ্ট না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
উল্লেখ্য, শনিবারের হামলার একদিন আগেই গত বৃহস্পতিবার উরি সেক্টরের হাজিপীর এলাকায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| পাক গোলায় উরি সেক্টরের সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top