News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদে রাসায়নিক ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, দগ্ধ ছ’জন কর্মী
Image

হায়দরাবাদে রাসায়নিক ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, দগ্ধ ছ’জন কর্মী

হায়দরাবাদ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক হায়দরাবাদের জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়| শুক্রবার সকাল ৬.৩০ থেকে ৭.০০-র মধ্যে জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| সাত সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন ও অন্তত ৪০ জন দমকল কর্মী| ততক্ষণে রাসায়নিক ফ্যাক্টরি বিধ্বংসী আগুনের কবলে চলে যায়|রাসায়নিক ফ্যাক্টরি থেকে গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া| ধোঁয়ার কারণে আগুন নেভাতে গিয়ে শুরুতে বেগ পেতে হয় দমকল কর্মীদের| পরে অবশ্য দমকলের ১০টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য দগ্ধ হয়েছে ফার্মা ইউনিটের ছ’জন কর্মী| তাঁদের নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকাল ৬.৩০ থেকে ৭.০০-র মধ্যে হায়দরাবাদের জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য দগ্ধ হয়েছেন ফার্মা ইউনিটের ছ’জন কর্মী| জেলা দমকল অফিসার, রঙ্গারেড্ডি, হরিনাথ রেড্ডি জানিয়েছেন, ‘সকাল ৬.৫০ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় জীদিমেতলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে| তত্ক্ষণাত্ আগুন নেভাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন|’ রেড্ডি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য দগ্ধ হয়েছেন রাসায়নিক ফ্যাক্টরির ছ’জন কর্মী| রাসায়নিক ফ্যাক্টরিতে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, রিঅ্যাক্টরে বিস্ফোরণের কারণেই হয়তো আগুনের সূত্রপাত|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top