নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ পূর্ত দফতরের গাফিলতিতে অসম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে৷ ফলে সাধারণ জনগণ চরম সমস্যার সম্মুখিন হয়েছেন৷ রাজ্য দফতর সূত্রে জানা গেছে, আমবাসায় বিপজ্জনক হয়ে আছে সেতুটি৷ রিটেনিং ওয়াল ভেঙে গেছে৷ দীর্ঘ দিন ধরেই সেতুটি দুর্বল ছিল৷ সংস্কারের জন্য বহু পূর্বে রাজ্য পূর্ত দফতরকে অবহিত করেছিল স্থানীয় প্রশাসন৷ কিন্তু সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি৷ ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আমবাসায় সেতুটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তাই যান চলাচল এই পথে বন্ধ করে দেওয়া হয়েছে৷ পূর্ত দফতরের এক আদিকারিক জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় সেতু এবং রিটেনিং ওয়াল মেরামতের কাজ শুরু হয়েছে৷ যদিও সারাই করতে বেশ কিছুটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে৷ তবে পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে বিকল্প পথে যানবাহন চালানোর চেষ্টা চলেছে৷
সেতুর রিটেনিং ওয়াল ভেঙে পড়ায় জাতীয় সড়ক স্তব্ধ আমবাসায়, দুর্ভোগ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















