News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে পাচারকালে ধর্মনগরে গাঁজাসহ আটক পাচারকারী, পলাতক আরও তিনজন
Image

বহিঃরাজ্যে পাচারকালে ধর্মনগরে গাঁজাসহ আটক পাচারকারী, পলাতক আরও তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ তিন দিকে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ঘেরা রাজ্য ত্রিপুরা গাঁজা চাষ ও গাঁজা পাচারের মৃগয়াভূমিতে পরিণত হয়েছে৷ গাঁজা কারবারীরা পাচারের নতুন নতুন পথ খঁুজছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে এক পাচারকারী পাকড়াও হয়েছে৷ অপর কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ আটক পাচারকারীর নাম নুরুল ইসলাম৷ একটি নাইট সুপারে ৩৯ কেজি গাঁজা চারটি ব্যাগ ভর্তি করে বহিঃরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা৷ কিন্তু, তাদের প্রয়াস সফল হয়নি৷ আটক গাঁজা পাচারকারীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, যাত্রী সেজে চার ব্যাগ গাঁজা নিয়ে আগরতলা থেকে ট্রেনে উঠে চার পাচারকারী৷ তারা ধর্মনগর স্টেশনে নেমে অন্যপথ অবলম্বন করে৷ বৃহস্পতিবার ধর্মনগর আইএসবিটি থেকে গুয়াহাটিগামী নাইট সুপারে উঠে তারা৷ তাতে বাসের অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়৷ ব্যাগে কি আছে জানতে চাইলে গাঁজা ভর্তি ব্যাগ গাড়িতে ফেলে পালানোর চেষ্টা করে পাচারকারীরা৷ তাদের মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ নুরুল ইসলাম নামে এক পাচারকারী পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়৷ স্থানীয় মানুষ তাকে পাকড়াও করেন৷ তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়৷ একঘন্টারও বেশী সময় অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি৷ আটক গাঁজা পাচারকারীকে টিএসআর বাহিনীর হাতে তুলে দেন স্থানীয় জনগণ৷ স্থানীয় মানুষের অভিযোগ পাচারকারীদের সঙ্গে পুলিশের বোঝাপড়া রয়েছে৷ সে কারণেই গাঁজা সহ পাচারকারীকে আটক করার খবর দেওয়া সত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি৷ পুলিশের ভূমিকায় ক্ষোভে পুসছেন এলাকাবাসী৷ অবশ্য এ ব্যাপারে ধর্মনগর থানার পুলিশ পরবর্তী সময়ে একটি মামলা রুজু করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ এই পাচারচক্রে জড়িত অপর তিনজনের নামধামও পুলিশ জানতে পেরেছে৷ তাদের মধ্যে মহিলাও রয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top