News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতে জোর ধাক্কা, আপের দুই বিধায়কের জামিনের আবেদন খারিজ
Image

আদালতে জোর ধাক্কা, আপের দুই বিধায়কের জামিনের আবেদন খারিজ

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় ধৃত আপ বিধায়ক প্রকাশ জারওয়াল ও আমানাতুল্লাহ খানের জামিনের আবেদন খারিজ করল দিল্লির তিস হাজারি আদালত| আপাতত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে আপের এই দুই বিধায়ককে| গত ১৯ ফেব্রুয়ারি, মধ্যরাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিবাসে ডাকা হয়েছিল মুখ্যসচিব অংশু প্রকাশকে| অংশুর দাবি, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ১১ জন বিধায়ক| ঘরে ঘুকতেই এক বিধায়ক সজোরে দরজা বন্ধ করে দেন| মুখ্যসচিব বসেন দুই বিধায়কের মাঝখানে| সচিবালয় থেকে বিজ্ঞাপনে ছাড়পত্র দিতে কেন দেরি হচ্ছে, এ নিয়ে প্রশ্ন করেন কেজরিওয়াল| অংশুর অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার উপর চড়াও হন দুই বিধায়ক| আমাকে থাপ্পড়-ঘুসি মারা হয়|

এই ঘটনার তদন্তে নেমে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় আপ বিধায়ক প্রকাশ জারওয়ালকে এবং ৱুধবার গ্রেফতার করা হয় আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে| শুক্রবার দিল্লির তিস হাজারি আদালতে জামিনের আবেদন করেন আপের এই দু’জন বিধায়ক| যদিও, উভয়েরই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত| আপাতত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে আপের এই দুই বিধায়ককে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top