News Flash

  • Home
  • Uncategorized
  • সেতুর রিটেনিং ওয়াল ভেঙে পড়ায় জাতীয় সড়ক স্তব্ধ আমবাসায়, দুর্ভোগ
Image

সেতুর রিটেনিং ওয়াল ভেঙে পড়ায় জাতীয় সড়ক স্তব্ধ আমবাসায়, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ পূর্ত দফতরের গাফিলতিতে অসম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে৷ ফলে সাধারণ জনগণ চরম সমস্যার সম্মুখিন হয়েছেন৷ রাজ্য দফতর সূত্রে জানা গেছে, আমবাসায় বিপজ্জনক হয়ে আছে সেতুটি৷ রিটেনিং ওয়াল  ভেঙে গেছে৷ দীর্ঘ দিন ধরেই সেতুটি দুর্বল ছিল৷ সংস্কারের জন্য বহু পূর্বে রাজ্য পূর্ত দফতরকে অবহিত করেছিল স্থানীয় প্রশাসন৷ কিন্তু সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি৷ ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আমবাসায় সেতুটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তাই যান চলাচল এই পথে বন্ধ করে দেওয়া হয়েছে৷ পূর্ত দফতরের এক আদিকারিক জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় সেতু এবং রিটেনিং ওয়াল মেরামতের কাজ শুরু হয়েছে৷ যদিও সারাই করতে বেশ কিছুটা সময় লাগবে বলে  অনুমান করা হচ্ছে৷ তবে পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে বিকল্প পথে যানবাহন চালানোর চেষ্টা চলেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top