News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যসচিবকে নিগ্রহ : আটক আপ বিধায়ক আমানাতুল্লাহ খান
Image

মুখ্যসচিবকে নিগ্রহ : আটক আপ বিধায়ক আমানাতুল্লাহ খান

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের অভিযোগে এই মুহূর্তে উত্তেজনা দিল্লির প্রশাসনিক মহলে| সোমবার মধ্যরাতে মুখ্যমন্ত্রী নিবাসে ডেকে মুখ্যসচিব অংশু প্রকাশকে আম আদমি পার্টির বিধায়করা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে| মুখ্যসচিবকে নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আম আদমি পার্টির বিধায়ক প্রকাশ জারওয়ালকে| এবার মুখ্যসচিবকে মারধরের ঘটনায় আটক করা হল আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে| বুধবার জামিয়া নগর পুলিশ স্টেশনে আটক করা হয়েছে আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে| যদিও আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের দাবি, ‘আমি ভুল কিছুই করিনি|’
মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় বুধবার লেফটেন্যান্ট গর্ভনরের সঙ্গে দেখা করলেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা| কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং কংগ্রেস নেতা অজয় মাকেন| কংগ্রেস প্রতিনিধি দলের দাবি, ‘ক্ষমা চাইতে হবে (দিল্লি) সরকারকে|’ মুখ্যসচিবকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আম আদমি পার্টির বিধায়ক প্রকাশ জারওয়ালকে| এ প্রসঙ্গে বুধবার অ্যাডিশনাল ডিসিপি (উত্তর) হরেন্দ্র সিং জানিয়েছেন, ‘আপ বিধায়ক প্রকাশ জারওয়ালকে গ্রেফতার করা হয়েছে| প্রাথমিক পর্যায়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আমরা প্রশ্ন করতে চাই না| মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ভি কে জৈন-এর সঙ্গে আমাদের কথা হয়েছে| মুখ্যসচিবকে নিগ্রহের সময় তিনি উপস্থিত ছিলেন|’
উল্লেখ্য, সোমবার মধ্যরাতে মুখ্যমন্ত্রী নিবাসে ডাকা হয়েছিল মুখ্যসচিব অংশু প্রকাশকে| অংশুর দাবি, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ১১ জন বিধায়ক| ঘরে ঘুকতেই এক বিধায়ক সজোরে দরজা বন্ধ করে দেন| মুখ্যসচিব বসেন দুই বিধায়কের মাঝখানে| সচিবালয় থেকে বিজ্ঞাপনে ছাড়পত্র দিতে কেন দেরি হচ্ছে, এ নিয়ে প্রশ্ন করেন কেজরিওয়াল| অংশুর অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার উপর চড়াও হন দুই বিধায়ক| আমাকে থাপ্পড়-ঘুসি মারা হয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top