News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট শেষ হতেই রাজ্য জুড়ে সন্ত্রাস, অত্যাচার থেকে রেহাই নেই মহিলাদেরও
Image

ভোট শেষ হতেই রাজ্য জুড়ে সন্ত্রাস, অত্যাচার থেকে রেহাই নেই মহিলাদেরও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ ৫৯টি আসনে ভোটদান শেষ হওয়ার পর একদিকে যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাজ্য থেকে পর্যায়ক্রমে অন্যত্র চলে যেতে শুরু করেছে ঠিক তখনই হিংসালীলায় উন্মত্ত হয়ে উঠেছে একাংশ রাজনৈতিক সন্ত্রাসীরা৷ তারা নির্বাচনোত্তর সন্ত্রাস চালিয়ে রাজ্যে অস্থীর পরিবেশ সৃষ্টি করেছে৷ বিভিন্ন স্থানে মারধর, অগ্ণি সংযোগ, বাড়ি ঘরে হামলা ইত্যাদির ঘটনা ঘটে চলেছে৷ ভোটের ফল ঘোষণার আগেই সন্ত্রাসের আতঙ্ক যেখানে ছড়িয়ে পড়ছে সেখানে ভোট গণনার পর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে সে নিয়ে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

ভোটদান শেষ হওয়ার পর থেকে খোয়াইয়ের আশারামবাড়ি, খোয়াই চা বাগান, অমরপুরের মৈলাক, বড়জলার বিটারবণের মোল্লাপাড়া, ধর্মনগর সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানো হয়েছে৷ মা বোনরাও অত্যাচার নির্যাতনে সামিল হচ্ছেন৷ সম্পত্তি ধবংস করে দেওয়া হচ্ছে৷ তাতে সাধারণ মানুষজন আতঙ্কগ্রস্থ৷ ফলাফল ঘোষণার আগেই এ ধরনের সন্ত্রাস ভয়ঙ্কর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে৷ রাজনীতির পেশাধারীদের অঙ্গুলী হেলনে রাজ্যের নানাস্থানে যে সন্ত্রাস শুরু হয়েছে তা নিঃসন্দেহে অশনি সংকেত৷ রাজ্যের শান্তিকামী জনগণ কোনদিনই তা প্রত্যাশা করেননি৷ গণতান্ত্রিক ব্যবস্থায় একদল জয়ী হবে- অপরদল পরাজিত হবে৷ সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে, প্রতিপক্ষ বিরোধী দলের ভূমিকা পালন করবে৷ গণদেবতাদের রায় নিয়ে ছিনিমিনি খেলার এই উন্মত্ততা রাজ্যবাসীকে দুশ্চিন্তার মুখে ঢেলে দিয়েছে৷ ভোট গণনার আগেই দেখে নেবার ক্রমাগত হুমকি এবং পরপর হামলা হুজ্জুতির ঘটনা উদ্বেগ ও উৎকন্ঠা বাড়িয়ে দিচ্ছে৷ ফলাফল ঘোষণার পর রাজনৈতিক দলগুলির প্রতিশোধ স্পৃহা যে কতটা চরম আকার ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না৷ খোয়াই, আশারামবাড়ি, অমরপুর, মোল্লাপাড়ার বহু ঘটনার মধ্যে হাতেগোনা কয়েকটি নজীর মাত্র৷ ধর্মনগর থেকে পাওয়া খবরে জানা গিয়েছে শনিছড়াতে ক্যাডার বাহিনীর হাতে এক বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন৷ তার নাম নীলমণি সিনহা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে, সোমবার রাতে বিজেপি কর্মী নীলমণি সিনহা ধর্মনগর থেকে শনিছড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন৷ বাড়ির কিছুটা আগে দুই সিপিএম সমর্থক তাকে আটক করে বাক বিতন্ডায় লিপ্ত হয়৷ তার উপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা চালানো হয়৷ চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ আহতকে উদ্ধার করে প্রথমে জয়নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এ ব্যাপারে অভিযুক্তদের নামধাম  উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তারের সংবাদ নেই৷ এলাকায় পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে শনিছড়া এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top