News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিটি ভাষা আন্দোলনকে স্বীকৃতির দাবি বিধানসভায়
Image

প্রতিটি ভাষা আন্দোলনকে স্বীকৃতির দাবি বিধানসভায়

কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি স) : ভাষার স্বীকৃতির প্রতিটি আন্দোলনে সরকারী সমর্থন ও স্বীকৃতির দাবি জানালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বুধবার রাজ্য বিধানসভায় তিনি এই প্রসঙ্গ নিয়ে আলোচনার সময় এই দাবি তোলেন। এ দিন ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অধিবেশনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নীরবতা পালনের প্রস্তাব এনে পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন অধিবেশনে বলেন, “যাঁরা বাংলা ভাষার জন্য আন্দোলন করে শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানানো দুই বাংলার অন্যতম কর্তব্য। অধ্যক্ষের অনুমতিসাপেক্ষে এই মহতী সভায় ভাষাশহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হোক।“এর প্রেক্ষিতে প্রস্তাবটিকে সমর্থন করলেও আব্দুল মান্নান বলেন, “কিছু ক্ষেত্রে ভাষা আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী তকমা দেওয়ার চেষ্টা হয়। তা না করে আগামী দিনে প্রতিটি ভাষা আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হোক।”
বিধানসভায় সিপিএমের দলনেতা সুজন চক্রবর্তী অধিবেশনে এই আলোচনায় অংশ নিয়ে বলেন, “বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা এটি। দু’টি দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় রচিত। ভাষা শহিদদের স্মৃতির প্রতি অধিবেশনে শ্রদ্ধাজ্ঞাপন যথাযথ।” এই সঙ্গে তিনি দাবি করেন, “কেবল অবিভক্ত বাংলার পূর্বাংশের পাঁচ শহিদকে স্মরণ না করে শিলচরের ভাষা শহিদদের ত্যাগকেও যথাযোগ্য মর্যাদা দেওয়া হোক।”
প্রতিক্রিয়া জানাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় সুজনবাবুর প্রস্তাবের যৌক্তিকতা স্বীকার করে অধিবেশনে বলেন, “নির্দিষ্ট কোনও ভাষাশহিদ নয়, সার্বিকভাবে বাংলা ভাষার আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি এটা আমাদের শ্রদ্ধা।“ মান্নানের প্রস্তাব সম্পর্কে পার্থবাবু বলেন, “ভাষার যে কোনও আন্দোলনকে তৃণমূল সরকার স্বীকৃতি দেয়। ইতিমধ্যে গত সাত বছরে ৬টি ভাষা স্বীকৃতি পেয়েছে। কোনও অঞ্চলে অন্তত ১০ শতাংশ মানুষ বিশেষ কোনও ভাষায় কথা বললে সেটিকে সরকারি স্বীকৃতি দেওয়া আইনসিদ্ধ করা বিবেচনাধীন। এ নিয়ে একটি বিল তৈরি হয়েছে। বিভিন্ন স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।“
ভাষা-সম্পর্কিত এই আলোচনার পর অধিবেশনে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর দুই বিধায়ক তন্ময় ভট্টাচার্য ও রমেন্দ্রনাথ বিশ্বাস ২১ ফেব্রুয়ারি সম্পর্কে কবিতাপাঠ করেন। অধ্যক্ষ এর পর বলেন, “আর কাউকে কবিতাপাঠের অনুমতি দেওয়া যাবে না। তাহলে কবিতাপাঠের আসর বসাতে হবে!“ পরে কংগ্রেসের অসিত পাত্র সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top