News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে এক মহিলাসহ দুই জনের অস্বাভাবিক মৃত্যু
Image

উদয়পুরে এক মহিলাসহ দুই জনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ ফেব্রুয়ারি৷৷ ভাড়া বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আর কে পুর থানার অধীন খিলপাড়ায়৷ মৃতের নাম কানাই লাল দে (৪২)৷ পেশায় অটো মেকানিক৷ তার বাড়ি সাব্রুমে৷ খিলপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন স্ত্রী ও ছেলেকে নিয়ে৷ ছেলে নবম শ্রেণীতে পাঠরত৷ প্রায় ছয়মাস যাবৎ নাকী স্ত্রীর সাথে কানাইয়ের মনমালিন্য চলছিল৷ তাই তিনি একই বাড়ির অন্য ঘরে রান্না করে খাওয়া দাওয়া করেন৷ স্ত্রীর সাথে কথাবার্তাও তার কম হয়৷ মঙ্গলবার সকালে ভাড়াবাড়ির নতুন একটি ঘরের মধ্যে কানাই লাল দের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, স্ত্রী এই ঘটনার পর সাব্রুমে চলে গিয়েছেন বলে খবর৷

এদিকে আর কে পুর থানার অধীন পাথারিয়া গ্রামে রান্না ঘরে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার৷ মৃতার নাম রুমা মজুমদার৷ বয়স আনুমানিক ত্রিশ বছর৷ স্বামীর নাম সুকান্ত মজুমদার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নিজ রান্না ঘরেই অগ্ণিদগ্দ হয়েছেন রুমা৷ স্বামী তাকে বাঁচাতে গেলে তিনিও অগ্ণিদগ্দ হন৷ আশেপাশের মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি, স্ত্রী রুমা মজুমদারের মৃত্যু হয়৷ স্বামী চিকিৎসাধীন৷ স্বামী জানিয়েছেন রুমা আত্মহত্যা করেছেন৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ এদিকে, এই ঘটনায় গোটা পাথারিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top