News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট গ্রহণ শেষ হতেই হামলা হুজ্জুতি, অমরপুরে এসডিএম অফিসে ধর্ণা বিজেপি কর্মীদের
Image

ভোট গ্রহণ শেষ হতেই হামলা হুজ্জুতি, অমরপুরে এসডিএম অফিসে ধর্ণা বিজেপি কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ ভোট গ্রহণ প্রক্রিয়া মোটের উপর শান্তিতেই কেটেছে বলে রাজনৈতিক দলগুলির দাবি করলেও নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছে৷ দক্ষিণ জেলার অমরপুরের মৈলাক গ্রামের কিছু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তারা বাধ্য হয়ে নিরাপত্তার দাবীতে স্থানীয় মহকুমা শাসকের অফিসের সামনে ধর্ণায় বসেন৷ পরে অবশ্য পুলিশের আশ্বাসে তারা বাড়ি ঘরে ফিরে গিয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে অমরপুরের মৈলাক গ্রামে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, মৈলাক গ্রামের শাসক দলের ক্যাডার রবি মিয়ার নেতৃত্বে কয়েকজন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করেছে বলে অভিযোগ৷ ঘটনা ভোট গ্রহণের দিন তথা রবিবার রাতে৷ সংঘবদ্ধভাবে রাতে ক্যাডাররা আক্রমণ করায় কোনওরকমে আক্রান্ত পরিবারের সদস্য নিরাপদ স্থানে চলে যায়৷ সোমবার সকালে আক্রান্ত কয়েকটি পরিবারের সদস্যরা স্থানীয় বিজেপি পার্টি অফিসে যান এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন৷ বিজেপির কর্মী হওয়ায় তাদরে উপর হামলা ও বাড়িঘরে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ৷ বিজেপি পার্টি অফিস থেকে আক্রান্ত পরিবারগুলির সদস্যরা বিষয়টি জানাতে স্থানীয় মহকুমা শাসকের অফিসে যান৷ সেখানে মহকুমা শাসককে না পেয়ে তারা মহকুমা শাসকের অফিসের সামনে ধর্ণায় বসেন৷ দীর্ঘ সময় সেখানে ধর্ণা প্রদর্শন করার পর তারা চলে যান বীরগঞ্জ থানায়৷ ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারীকদের কাছে গোটা বিষয়টি জানিয়েছেন৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় নিরাপত্তা সুনিশ্চিত করা হবে৷ সেই আশ্বাসের ভিত্তিতে তারা বাড়ি ঘরে ফিরে গিয়েছেন৷ প্রসঙ্গত, ভোটের গণনা আগামী ৩রা মার্চ হবে৷ এর আগেই শাসক সিপিএম এবং বিরোধী বিজেপি প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী৷ আর তাতেই দলের কর্মী সমর্থকরা উৎসাহিত হয়ে নির্বাচনোত্তর সন্ত্রাসের পথে পা বাড়িয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top